শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সোনার পর রুপার দামেও রেকর্ড
প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৯:৫৩ পিএম আপডেট: ১৩.১০.২০২৫ ১০:২১ PM

সোনার পর এবার দেশের বাজারে রুপার দামও ইতিহাস সৃষ্টি করেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন দরে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করেছে ৬ হাজার ২০৫ টাকা, যা ভরিতে ১ হাজার ২২৪ টাকা বৃদ্ধি। এটি এখন পর্যন্ত রুপার সর্বোচ্চ দাম।

সোমবার (১৩ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে বাজুস রুপার এই নতুন মূল্য ঘোষণা করে। মঙ্গলবার (১৪ অক্টোবর) থেকে নতুন এই দর কার্যকর হবে বলে জানানো হয়েছে।

বাজুসের নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম বেড়েছে ১ হাজার ১৬৭ টাকা, যা এখন ৫ হাজার ৯১৪ টাকা। ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম বেড়েছে ১ হাজার ৩ টাকা হয়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৪ টাকা। অন্যদিকে, সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম বেড়েছে ৭৪৬ টাকা, নতুন দাম ৩ হাজার ৮০২ টাকা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি রুপার দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় রুপার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  রুপা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close