প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৯:৪৫ পিএম

দেশের বাজারে স্বর্ণের দাম নতুন করে বৃদ্ধি পেয়েছে। এবার ভরিতে ৪ হাজার ৬১৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা, যা এখন পর্যন্ত দেশের ইতিহাসে সর্বোচ্চ।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোমবার (১৩ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের এই নতুন মূল্য ঘোষণা করে। মঙ্গলবার (১৪ অক্টোবর) থেকে নতুন দর কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পেয়েছে। সেই প্রেক্ষিতে সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ