বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পিরোজপুরে বিনামূল্যে চক্ষু সেবা ও ছানি অপারেশন ক্যাম্প
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৫:১৪ পিএম

পিরোজপুরে আলহাজ্ব আব্দুস সোবহান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চোখের চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) সকালে শহরের সিও অফিস সংলগ্ন ভাই ভাই মঞ্জিলে দিনব্যাপী এই ক্যাম্পের উদ্বোধন করা হয়। ক্যাম্পটি পরিচালনায় সহায়তা করে গ্রামীণ জিসি চক্ষু হাসপাতাল।

ক্যাম্প শুরু হওয়ার পর থেকেই স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষের ভিড়ে এলাকা মুখরিত হয়ে ওঠে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান।

ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অফিসের উপ-পরিচালক তুহিন কান্তি ঘোষসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সমাজসেবীরা।

প্রধান অতিথির বক্তব্যে ডা. মতিউর রহমান বলেন, ‘এ ধরনের মানবিক উদ্যোগ খুবই প্রশংসনীয়। এতে দরিদ্র জনগোষ্ঠী বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে উপকৃত হবে।’

অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, ‘আলহাজ্ব আব্দুস সোবহান ওয়েলফেয়ার ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবিক কাজ করে যাচ্ছে - শীতবস্ত্র বিতরণ, করোনা কালে সহায়তা প্রদান, শিক্ষা খাতে অবদানসহ নানা কার্যক্রমের মাধ্যমে সমাজসেবা করে চলেছে। এটি আমাদের পারিবারিক অর্থায়নে পরিচালিত একটি প্রতিষ্ঠান। আমার বাবা আলহাজ্ব আব্দুস সোবহান তালুকদার আজীবন মানুষের পাশে ছিলেন।’

দিনব্যাপী এই ক্যাম্পে প্রায় ২০০ জন রোগী বিনামূল্যে চোখের চিকিৎসা ও ছানি অপারেশনের সুবিধা গ্রহণ করেন।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  বিনামূল্যে চক্ষু সেবা ও ছানি অপারেশন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close