প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৫:০২ পিএম আপডেট: ১৩.১০.২০২৫ ৫:০৬ PM

জামালপুরের মেলান্দহে শুরু হতে যাচ্ছে মালঞ্চ গোল্ডকাপ টুর্নামেন্ট-২০২৫। ইউনাইটেড গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টা আলহাজ্ব হাসান মাহমুদ রাজার পৃষ্ঠপোষকতায় আগামী সপ্তাহে মালঞ্চ আব্দুল গফুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে এ টুর্নামেন্ট।
এ উপলক্ষে সোমবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় খেলা পরিচালনা কমিটি, মালঞ্চ আব্দুল গফুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কফিল উদ্দিন মোল্লা, বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান লেবু, জাহাঙ্গীর আলম মাস্টারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা খেলার মাঠ পরিদর্শন করেন এবং প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
খেলাটি সফলভাবে আয়োজনের লক্ষ্যে আয়োজক কমিটির সভাপতি বিএনপি নেতা আলহাজ ফজলুল কাদের হেলাল এবং সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মনু সকলের সহযোগিতা কামনা করেন।
কমিটি জানায়, খেলায় অংশগ্রহণকারীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতসহ সকল প্রকার প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে। প্রাথমিকভাবে দল বাছাইয়ের কাজ চলছে, পাশাপাশি খেলার উপযোগী মাঠও চূড়ান্ত করা হয়েছে।
মাঠ পরিদর্শন শেষে কমিটি ও এলাকাবাসী খেলাটিকে সফল ও আনন্দঘনভাবে সম্পন্ন করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
স্বদেশ প্রতিদিন/এমএম