বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
সব জল্পনার অবসান, কেটি পেরি ও ট্রুডোর প্রেম প্রকাশ্যে
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৪:২৭ পিএম

কেটি পেরি ও কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এখন প্রকাশ্যে নিজেদের সম্পর্কের ইঙ্গিত দিচ্ছেন। তার জীবনে নতুন সঙ্গী হিসেবে হাজির হয়েছেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এত দিন ধরে যা ছিল শুধুই কানাঘুষা, এবার তা সত্যি হয়ে উঠেছে এক ছবির সূত্রে।

ফক্স নিউজ ডিজিটাল-এর হাতে পাওয়া ছবিতে দেখা গেছে, নতুন এই জুটি গত সপ্তাহে সান্তা বারবারার উপকূলে পেরির ইয়ট ‘কারাভেল’-এ সময় কাটাচ্ছেন এবং একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করছেন।

একটি ছবিতে দেখা যায়, ট্রুডো ‘ডার্ক হর্স’ গায়িকা পেরির গালে চুমু দিচ্ছেন এবং তাকে আলতো করে জড়িয়ে ধরেছেন। আরেকটি ফ্রেমে দেখা যায়, গাঢ় রঙের সাঁতারের পোশাক পরা পেরি ট্রুডোর পাশে ঘনিষ্ঠভাবে বসে আছেন, আর ৫৩ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী তার কোমরে হাত রেখেছেন।

কেটি পেরির পক্ষ থেকে ফক্স নিউজ ডিজিটালের মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিক কোনো জবাব পাওয়া যায়নি।

নতুন এই জুটিকে প্রথম দেখা যায় গত জুলাইয়ে। সে সময় তারা মন্ট্রিয়লের রেস্টুরেন্ট ‘লে ভিওলন’-এ একসঙ্গে ডিনার করেন।

এক প্রত্যক্ষদর্শী জানান, তারা ককটেল পান করেন এবং লবস্টারসহ কয়েকটি পদ ভাগাভাগি করে খান।

ডিনারের সময় তাদের পাশে নিরাপত্তারক্ষীরা নজরদারি করছিলেন বলেও জানা গেছে। খাবার শেষে তারা রান্নাঘরে গিয়ে রেস্টুরেন্টের কর্মীদের ধন্যবাদ জানান।

কয়েক দিন পর, ট্রুডো যান কেটি পেরির ‘টিনেজ ড্রিম’ কনসার্টে, যা কানাডার মন্ট্রিয়ল বেল সেন্টারে অনুষ্ঠিত হয় এবং সব টিকিট বিক্রি হয়ে গিয়েছিল।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও ভিডিওতে দেখা যায়, ১৬ বছর বয়সী মেয়ে এলা-গ্রেসকে সঙ্গে নিয়ে ট্রুডো আনন্দে উজ্জ্বল মুখে পেরির গান উপভোগ করছেন। এক ভিডিওতে দেখা যায়, তিনি পেরির ২০১৩ সালের হিট গান ‘ডার্ক হর্স’-এর সঙ্গে গলা মেলাচ্ছেন।

এক ভক্ত এক্স (সাবেক টুইটার)-এ লিখেছেন, ‘অনেক দিন পর তাকে এত খুশি দেখলাম।’

আরেকজন লিখেছেন, ‘দিনে বিশ্বনেতা, রাতে টিনেজ ড্রিমার।’

নতুন সম্পর্কের খবর আসে পেরি ও অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সাম্প্রতিক বিচ্ছেদের পর। তাদের চার বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে, নাম ডেইজি ডাভ।

দীর্ঘ এক দশক একসঙ্গে থাকার পর জুলাইয়ে পেরি ও ব্লুম এক যৌথ বিবৃতিতে তাদের বাগদান ভাঙার বিষয়টি নিশ্চিত করেন।

তাদের প্রতিনিধির বরাত দিয়ে পিপল ম্যাগাজিন জানায়, ‘সম্প্রতি অরল্যান্ডো ব্লুম ও কেটি পেরিকে নিয়ে যে আলোচনা চলছে, তাতে আমরা নিশ্চিত করছি- তারা গত কয়েক মাস ধরে সম্পর্ককে পুনর্গঠন করছেন, যাতে মেয়েকে একসঙ্গে লালনপালন করতে পারেন।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘তাদের অগ্রাধিকার সবসময়ই এক- মেয়েকে ভালোবাসা, স্থিতি ও পারস্পরিক শ্রদ্ধায় বড় করে তোলা। তাই পরিবার হিসেবে তাদের একসঙ্গে দেখা যেতেই পারে।’

জানা গেছে, ছবিগুলো তোলা হয়েছে গত সেপ্টেম্বরের শেষ দিকে। সেই সময় কেটি পেরি ব্রাজিল সফর শেষে বিশ্রামে ছিলেন এবং কয়েক দিনের ছুটি কাটিয়েছেন ক্যালিফোর্নিয়ায় ট্রুডোর সঙ্গে। বর্তমানে তিনি লাইফটাইম ট্যুর-এর ইউরোপীয় পর্ব নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

তবে এত দিন পর্যন্ত সম্পর্কের কথা কেউই প্রকাশ্যে স্বীকার করেননি। অবশেষে সেই রহস্য ভাঙে এক ইয়টে তোলা ছবিতে। ডেইলি মেইল-এর প্রকাশিত ছবিতে দেখা যায়, ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা উপকূলে একান্তে সময় কাটাচ্ছেন কেটি পেরি ও জাস্টিন ট্রুডো। গোপন ক্যামেরায় ধরা পড়ে তাঁদের অন্তরঙ্গ মুহূর্ত ও চুম্বন- যা দেখে ভক্তরা নিশ্চিত হয়েছেন, এই সম্পর্ক আর নিছক গুজব নয়।

স্বদেশ প্রতিদিন/এমএম


আরও সংবাদ   বিষয়:  কেটি পেরি   জাস্টিন ট্রুডো  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close