বর্তমানে সবচেয়ে বড় আতঙ্কের নাম ‘ক্যান্সার’। এটি শুধু একটি অসুখ নয়, একটি মরণব্যাধি। যা নিঃস্ব করে দেয় একটি পরিবারকে।
বর্তমানে চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যান্সার শনাক্ত হয় বেশিরভাগ ক্ষেত্রেই তৃতীয় বা চতুর্থ ধাপে, যখন চিকিৎসাও হয়ে পড়ে জটিল।
চিকিৎসকেরা বলেন, “দৈনন্দিন জীবনযাপন, খাওয়াদাওয়ার অভ্যাস সবকিছুই এর জন্য দায়ী। স্তন, কোলন, প্রস্টেট, ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হওয়ার হার আগের চেয়ে অনেক বেড়েছে। অগ্ন্যাশয়ের ক্যান্সারও চিন্তার কারণ হয়ে উঠেছে। ক্যান্সার সাধারণ হোক বা বিরল, সব ক্ষেত্রেই এই ‘গ্রোথ অব সেল’ হবেই। খুব তাড়াতাড়ি এক কোষ থেকে অন্য কোষে তা ছড়াবে।”
তবে হার্ভার্ড ইউনিভার্সিটির একদল গবেষক জানিয়েছেন, জীবনধারায় সামান্য পরিবর্তন এনে ক্যান্সারের ঝুঁকি কমানো সম্ভব।
তারা আরো জানিয়েছে, ওষুধ বা দামী সাপ্লিমেন্ট নয়, মাত্র তিনটি ঘরোয়া পানীয় নিয়মিত গ্রহণ করলেই শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় এবং কমে ক্যান্সারের ঝুঁকি।
তিনটি ঘরোয়া পানীয় হলো-১. সবুজ স্মুদিশাকসবজিতে ফাইবার ভরপুর পরিমাণে থাকে এই স্মুদিতে।
ভিটামিন এ, সি, ই, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও আয়রনে ভরপুর এই
স্মুদি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে। স্মুদি প্রতিদিন খেলে
শরীরের অভ্যন্তরীণ প্রতিরোধ গড়ে ওঠে এবং ক্যানসারসহ বহু জটিল রোগ এড়ানো
সম্ভব হয়।
যেভাবে বানাবেনঃ পালং শাক গরম জলে ধুয়ে নিতে হবে। কলার
খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। একইভাবে শসা কেটে নিতে হবে।
এর পর উপকরণগুলিকে এক সঙ্গে নিয়ে তাতে অল্প পরিমাণে আদা মিশিয়ে ব্লেন্ড
করুন। গ্লাসে ঢেলে ওপরে দিন এক চিমটে গোলমরিচের গুঁড়া।
২. হলদি দুধ
হলুদের কারকিউমিন উপাদান ক্যান্সার প্রতিরোধে
অন্যতম কার্যকর। এর সঙ্গে যদি মেশানো হয় দারচিনি ও গোলমরিচ, তখন তা হয়ে ওঠে
আরও শক্তিশালী প্রতিরোধক।
যেভাবে বানাবেনঃ গরুর দুধে বা বিকল্প
হিসেবে আমন্ড বা ওটসের দুধে দিন এক চা চামচ হলুদ, একটি গোটা গোলমরিচ ও এক
টুকরো দারচিনি। নেড়ে কিছুক্ষণ ফুটিয়ে পান করুন ঘুমের আগে।
৩. মাচা গ্রিন টি
মাচা চা-তে থাকে প্রচুর পরিমাণে
অ্যান্টিঅক্সিড্যান্ট, পলিফেনল, অ্যামাইনো অ্যাসিড থাকে যা শরীরের রোগ
প্রতিরোধ শক্তি বাড়ায়। মাচা চা-এ থাকা কিছু উপাদান ক্যান্সার প্রতিরোধ
করতে পারে, মস্তিষ্কের কার্যক্ষমতাও বাড়ায়। এই চা খেলে শরীরে রক্ত সঞ্চালন
বাড়ে, প্রদাহজনিত অসুখের ঝুঁকি কমে।
যেভাবে বানাবেনঃ এক কাপ গরম
পানিতে এক চা চামচ মাচা চায়ের গুঁড়া দিন। চাইলে সামান্য ব্রাউন সুগার ও দুধ
মিশিয়ে নিতে পারেন। চুলায় গরম করে নেড়ে নিন-তৈরি আপনার মাচা গ্রিন টি।