বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মির্জাগঞ্জে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ পালন
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৪:০৪ পিএম

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে র‍্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলামের নেতৃত্বে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মাঠে গিয়ে শেষ হয়। সেখানে ফায়ার সার্ভিসের উদ্যোগে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবেলায় প্রস্তুতিমূলক মহড়া অনুষ্ঠিত হয়।

পরে উপজেলা পরিষদের সম্প্রসারিত কনফারেন্স রুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও মো. তরিকুল ইসলাম।

সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইলিয়াছ হোসেন, মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসান উল্লাহ পিন্টু সিকদার, সহ-সভাপতি মো. ফারুক মুন্সি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সাধারণ সম্পাদক ওয়াদুদ গোলদার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মল্লিক মাকসুদ আহমেদ বায়েজীদ, ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. ইব্রাহীম, রেডক্রিসেন্ট টিম লিডার রাব্বি মল্লিকসহ আরও অনেকে।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মো. আমিনুল ইসলাম ও মির্জাগঞ্জ থানা সাব-ইন্সপেক্টর মো. কাওসার আহমেদ।

বক্তারা বলেন, আগাম পূর্বাভাস, প্রস্তুতি এবং জনসচেতনতা বাড়ার কারণে বর্তমানে দুর্যোগে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি অনেকটাই কমে এসেছে। তবে প্রাকৃতিক দুর্যোগের প্রকৃতি পরিবর্তনশীল হওয়ায় আমাদের আরও সচেতন, প্রযুক্তিনির্ভর এবং প্রশিক্ষিত হতে হবে। সরকারের পাশাপাশি জনগণকেও দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close