বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আশুলিয়ায় ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ২:৩৩ পিএম

ঢাকার আশুলিয়ায় ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের হেফাজত থেকে ইয়াবা ট্যাবলেটসহ ইয়াবা বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়।

রোববার (১২ অক্টোবর) রাতে জামগড়া আর্মি ক্যাম্পের সদস্যরা নিয়মিত চেকপোস্ট পরিচালনার সময় তাদের আটক করেন।

আটককৃতরা হলেন, বরিশাল জেলার মেহেন্দীগঞ্জের হাবিবুর রহমানের ছেলে জাকির হোসেন (৩২) এবং খুলনা জেলার দৌলতপুরের রুস্তম আলীর ছেলে আল আমিন (৩৫)।

যৌথ বাহিনী জানায়, বরিবার রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার দিয়াখালী ব্রিজ এলাকায় চেকপোস্ট চলাকালে সন্দেহজনক মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালায় জামগড়া আর্মি ক্যাম্পের সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে ৬ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বিক্রির নগদ ২৮ হাজার ৬০০ টাকা, তিনটি মোবাইল ফোন (যেগুলিতে অপরাধমূলক তথ্য রয়েছে) এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

যৌথ বাহিনী আরও জানায়, আটককৃত আসামি, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও মোটরসাইকেল আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান জানান, রাতে ইয়াবাসহ আটক দুই মাদক কারবারিকে থানায় হস্তান্তর করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের হেফাজত থেকে উদ্ধার হওয়া ইয়াবা, টাকা ও অন্যান্য আলামতসহ জব্দ করা হয়েছে। পরে আটককৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।


স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  আশুলিয়া   ইয়াবা   মাদক   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close