সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
নওগাঁয় ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ পালিত
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ২:৪৭ পিএম

নওগাঁয় ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা অফিসের উদ্যোগে দুর্যোগ মোকাবিলা ও সমন্বিত উদ্যোগ গ্রহণের লক্ষ্যে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় নওগাঁ সদর উপজেলা পরিষদ মাঠে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

তিনি বলেন, ‘মানুষ সৃষ্ট দুর্যোগ কিছুটা নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা সম্ভব হয় সমন্বিত উদ্যোগের মাধ্যমে। ফায়ার সার্ভিস শুধু আগুন নির্বাপনেই সীমাবদ্ধ নয়; বরং তারা সকল ধরনের দুর্যোগে প্রতিরক্ষা ও উদ্ধার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’

জেলা প্রশাসক আরও বলেন, ‘বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসায়িক মার্কেটগুলোতে কীভাবে নিরাপত্তা ও সচেতনতা কার্যক্রম চালানো যায়, সে বিষয়ে ফায়ার সার্ভিসের উদ্যোগ নেওয়া প্রয়োজন। বিভিন্ন স্টেকহোল্ডারদের নিয়ে আলাদা প্রশিক্ষণ বা মহড়া আয়োজন করা যেতে পারে।’

সভায় সভাপতিত্ব করেন নওগাঁ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইবনুল আবেদীন।

এ সময় উপস্থিত ছিলেন নওগাঁর নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিষেক কান্তি বর্মন, জেলা দুর্যোগ কর্মকর্তা মো. আশিকুল ইসলাম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. জাকির হোসেন এবং সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাহবুবুর রহমান।

আলোচনা সভায় মাঠ পর্যায়ে দূর্যোগ মোকাবিলা র্সক্রান্ত মহড়া প্রদর্শন করা হয়, যেখানে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, বাংলাদেশ রেড ক্রিসেন্ট, বাংলাদেশ স্কাউট্স ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

স্বদেশ প্রতিদিন/এমএম




আরও সংবাদ   বিষয়:  আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close