বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চুয়াডাঙ্গায় বিষাক্ত স্পিরিট পানে মৃত্যুর সংখ্যা বেড়ে ৬
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৬:২১ AM

চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নে বিষাক্ত স্পিরিট পান করে মৃত্যুর ঘটনা ভয়াবহ রূপ নিচ্ছে। গত দুই দিনে এ ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে, এবং গুরুতর অসুস্থ অবস্থায় আরও তিনজন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতরা সবাই নিম্নআয়ের পেশাজীবী ভ্যানচালক, দিনমজুর, মিল শ্রমিক বা মাছ ব্যবসায়ী। স্থানীয়দের অভিযোগ, ডিঙ্গেদহ বাজার এলাকায় দীর্ঘদিন ধরেই অবৈধভাবে দেশি মদ ও স্পিরিট বিক্রি হচ্ছিল, আর প্রশাসনের নজরদারির অভাবেই ঘটেছে এমন মর্মান্তিক দুর্ঘটনা।

পুলিশ ও স্থানীয় সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী নিহতরা হলেন, খেদের আলী (৪০) ভ্যানচালক, নফরকান্তি গ্রামের পূর্বপাড়া, মোহাম্মদ সেলিম (৪০) মাছ ব্যবসায়ী, খেজুরা গ্রামের হাসপাতালপাড়া, মোহাম্মদ লালটু ওরফে রিপু (৩০) ভ্যানচালক, পিরোজখালি গ্রামের স্কুলপাড়া, মোহাম্মদ শহীদ (৪৫) দিনমজুর, শংকরচন্দ্র গ্রামের মাঝেরপাড়া, মোহাম্মদ সামির (৫৫) মিল শ্রমিক, ডিঙ্গেদহ গ্রামের টাওয়ারপাড়া, সরদার মোহাম্মদ লালটু (৫২)  শ্রমিক, ডিঙ্গেদহ এশিয়া বিস্কুট ফ্যাক্টরি পাড়া।

এছাড়া, একই এলাকার আলিম উদ্দিনসহ আরও দুইজন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে ডিঙ্গেদহ বাজারে একত্রিত হয়ে কয়েকজন মিলে স্পিরিট পান করেন। এরপর থেকেই একে একে তাদের শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। রবিবার রাতে সর্বশেষ একজনের মৃত্যু হলে বিষয়টি প্রকাশ্যে আসে।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের বলেন, “এটি স্পষ্টতই অ্যালকোহলিক পয়জনিংয়ের (বিষক্রিয়ার) ঘটনা। আমরা তদন্ত শুরু করেছি। অবৈধভাবে কীভাবে এই স্পিরিট বাজারে এলো, তা খতিয়ে দেখা হচ্ছে।”

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক ডা. আফরিনা ইসলাম বলেন, “রবিবার বিকেলে এক রোগীকে অসুস্থ অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরিবারের সদস্যরা জানান, তিনি দুই দিন আগে স্পিরিট পান করেছিলেন। সন্ধ্যা ৭টা ৩২ মিনিটে তিনি মারা যান।”


স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  চুয়াডাঙ্গা   বিষাক্ত   স্পিরিট   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close