বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রৌমারীতে ক্লাস চলাকালীন শিক্ষার্থীদের দিয়ে মানববন্ধনের অভিযোগ
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ১:৫৬ AM

কুড়িগ্রামের রৌমারীতে ক্লাস চলাকালীন সময়েই শিক্ষার্থীদের ব্যবহার করে মানববন্ধন আয়োজনের অভিযোগ উঠেছে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

রবিবার (১২ অক্টোবর) সকাল সোয়া ১১টায় রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের বাইটকামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই মানববন্ধনের আয়োজন করেন বাইটকামারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান। 

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, মো. আবুল কালাম আজাদ, মো. হুমায়ুন কবীর, বীর আবুল কালাম আজাদ, পল্লি চিকিৎসক নজরুল ইসলাম বাচ্চু প্রমূখ।

জানা যায়, গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান পাশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রবেশ করে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুর মোহাম্মদ মোল্লা ও সহকারী শিক্ষিকা ইশরাত জাহানকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

তিনি তাদের বসতবাড়ি ভেঙে দেওয়ার হুমকিও দেন বলে অভিযোগ রয়েছে। এতে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে অন্যান্য শিক্ষকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ওই দিন রাতেই নুর মোহাম্মদ বাদী হয়ে তিনজনকে আসামি করে রৌমারী থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর থেকে প্রধান শিক্ষক আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

অভিযোগ রয়েছে, প্রধান শিক্ষক অভিযোগ প্রত্যাহার এবং সংশ্লিষ্ট দুই শিক্ষককে বদলির দাবিতে তার বিদ্যালয়ের শিক্ষার্থীদের জোর করে মানববন্ধনে অংশগ্রহণ করান।

ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী বিথি আকতার বলেন, “আমাদের জোর করে স্কুল থেকে বের করে মানববন্ধনে দাঁড় করানো হয়।”

একজন অভিভাবক নজরুল ইসলাম বলেন, “আমরা আমাদের সন্তানদের স্কুলে পাঠাই পড়াশোনার জন্য। কিন্তু এখানে তাদের ব্যবহার করা হয়েছে শিক্ষক দ্বন্দ্বে। এটা খুবই দুঃখজনক ও অনৈতিক।”

বাইটকামারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান এ বিষয়ে জানতে চাইলে বলেন, “স্কুল চলাকালীন সময়ে মানববন্ধন করা ঠিক না বেঠিক জানি না। তবে দয়া করে নিউজটা ভাইরাল কইরেন না। বিষয়টি নিয়ে আলোচনার মাধ্যমে মীমাংসা হচ্ছে।”

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রউফ বলেন, “এ বিষয়ে আমাকে কিছু জানানো হয়নি। স্কুল চলাকালীন শিক্ষার্থীদের ব্যবহার করে মানববন্ধন আয়োজন সম্পূর্ণ অবৈধ। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল কুমার হালদার বলেন, “ঘটনাটি সম্পর্কে আমি এখনো জানি না। খোঁজ নিয়ে সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”


স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  রৌমারী   ক্লাস   শিক্ষার্থী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close