প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ২:৩৫ AM

খুলনায় তদবির ও সুপারিশ নির্ভরতা এড়াতে সহকারী কমিশনার (ভূমি) বা এসি ল্যান্ডদের পদায়নে লটারি পদ্ধতি অবলম্বন করেছেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকার।
রোববার (১২ অক্টোবর) বিকেলে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ১৫ জন এসি ল্যান্ড নিজ হাতে নিজেদের কর্মস্থল নির্ধারণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার বলেন, “প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতেই এই লটারিভিত্তিক পদায়ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এতে নিরপেক্ষতা যেমন বজায় থাকে, তেমনি তদবির বা প্রভাবের সুযোগ থাকে না।”
এর আগে তিনি একইভাবে ২১ জন সার্ভেয়ারের বদলি লটারি পদ্ধতিতে সম্পন্ন করে প্রশংসা কুড়ান। খুলনার মাঠ প্রশাসনে সিন্ডিকেট ভাঙতে ও কার্যকর প্রশাসন গড়তে তার নেওয়া একের পর এক পদক্ষেপকে সাহসী উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খুলনা প্রেস ক্লাবের আহ্বায়ক এনামুল হক ও সদস্যসচিব রাফিউল ইসলাম টুটুল।
স্বদেশ প্রতিদিন/কেআইকে