প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ১:১১ AM

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলকে সংগঠনগতভাবে আরও গতিশীল ও সংগঠিত করতে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ অক্টোবর) বিকেলে পেরিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভার আয়োজন করে পেরিয়া ইউনিয়ন যুবদল।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হারুনুর রশিদ এবং সঞ্চালনা করেন সদস্য সচিব সুমন আহম্মেদ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,নাঙ্গলকোট উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক অহিদুল ইসলাম।
বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, পেরিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি আবু তাহের মজুমদার, সাধারণ সম্পাদক গোলাম ফারুক, ওয়ার্ড বিএনপি সভাপতি মোহাম্মদ উল্লাহ মিঠু, মোহাম্মদ রিপন, পেরিয়া ইউনিয়ন যুবদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিব মিনার, উপজেলা ছাত্রদল সাবেক সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান সোহাগ, ইউনিয়ন যুবদল যুগ্ম আহ্বায়ক শেখ ফরিদ, নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল নেতা মোহাম্মদ কামরুজ্জামান, ঢাকা শাহজাহানপুর থানা ছাত্রদল যুগ্ম আহ্বায়ক এস এম পারভেজ।
আরো উপস্থিত ছিলেন, পেরিয়া ইউনিয়ন যুবদল যুগ্ম আহ্বায়ক ডাক্তার ফয়েজ, ইউনিয়ন যুবদল নেতা শাহাদাত হোসেন, রমজান আলী, ইউনিয়ন যুবদল যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ খোকন, ইউনিয়ন যুবদল নেতা জাকের হোসেন, আলমগীর মিয়াজী, মুহিব উল্লাহ নাজাদী, ওয়ার্ড যুবদল নেতা খোকন গাজী, সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রদল নেতা আব্দুল হান্নান তুষার, সুহৃদ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মিয়াজী প্রমুখ।
স্বদেশ প্রতিদিন/কেআইকে