প্রকাশ: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ৩:৫৭ AM

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আয়োজনে এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে বেতাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন নাঙ্গলকোট পৌরসভা মহিলা দলের নেত্রী আরজিনা আক্তার রুবি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাঙ্গলকোট পৌরসভা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন নয়ন।
নাঙ্গলকোট পৌর বিএনপির সাধারণ সম্পাদক ডা. মাঈন উদ্দিন ভূঁইয়া বাহার সমাবেশটি সঞ্চালনা করেন।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন- পৌরসভা বিএনপি সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন মজুমদার মুকুল, সহ-সভাপতি আবু সুফিয়ান মজুমদার, মোহাম্মদ আল মামুন, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন, মোহাম্মদ আব্দুস সাত্তার, কোষাধ্যক্ষ নেছার উদ্দিন বাবুল, সহ সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেন, সহ প্রচার সম্পাদক মহসিন হোসেন, ১নং ওয়ার্ড বিএনপি সভাপতি সেলিম মজুমদার, সিনিয়র সহ-সভাপতি মহিন উদ্দিন মজুমদার সরল, সাধারণ সম্পাদক ওমর ফারুক শিপন, পৌরসভা ছাত্রদল নেতা ফরহাদ হোসেন প্রমুখ।
স্বদেশ প্রতিদিন/এমএম