বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
বিএনপির কেন্দ্রীয় নেতাকে বয়কট ঘোষনা, ৬ নেতার ঐক্যের ডাক
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ৪:১০ AM

নরসিংদীর রায়পুরায় কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলকে বয়কট করেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। শনিবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার হাঁটুভাঙা রেলস্টেশন সংলগ্ন মাঠে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তাঁকে প্রকাশ্যে বর্জনের ঘোষণা দেন দলীয় নেতারা।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন নিয়ে আয়োজিত এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রায়পুরা থেকে বিএনপির ছয়জন মনোনয়নপ্রত্যাশী।

সভায় জেলা বিএনপির সহ-সভাপতি ফাইজুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকনের সঞ্চালনায় মনোনয়নপ্রত্যাশী ছয় নেতাই একমত হয়ে ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের বিরুদ্ধে অবস্থান নেন।

তারা বলেন, ‘দল যখন মনোনয়ন দেবে, তখন সবাই দেখবে কে যোগ্য। বিভ্রান্তি ছড়িয়ে দলের ঐক্য নষ্ট করবেন না। আমরা ঐক্যবদ্ধ রায়পুরা উপজেলা বিএনপি, দল যাকে মনোনীত করবে আমরা সকলে তার পক্ষে কাজ করবো।’

উপস্থিত ছয় মনোনয়নপ্রত্যাশী হলেন- সাবেক কেন্দ্রীয় ছাত্রদল সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন শ্যামল, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবদল সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ, জেলা বিএনপির সহ-সভাপতি জামাল আহমেদ চৌধুরী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল আমিন ভূঁইয়া রুহেল, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম এন জামান, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম বাদল।

সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল হক ভূইয়া মোহন, সহ-কোষাধ্যক্ষ আব্দুল কুদ্দুস, সদস্য ইফতেখার আহমেদ ভূইয়া ইতুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী।

মতবিনিময় সভায় অংশ নেন কয়েক হাজার নেতা-কর্মী ও সমর্থক। পুরো অনুষ্ঠানজুড়ে “ঐক্যের ডাক, বিভ্রান্তির অবসান” স্লোগানে মুখর ছিল সভাস্থল।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  বিএনপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close