প্রকাশ: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ১০:৩২ পিএম

সংগৃহীত ছবি
গজারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আনুমানিক ১৮ বছরের ব্যবধানে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কর্মী সভা অনুষ্ঠিত হলো।
শনিবার (১১ অক্টোবর) বিকাল সাড়ে চারটায় মুন্সীগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়ামে সভা উদ্বোধন করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইদ্রিস মিয়াজী (ভিপি মহন)। সভাপতিত্ব করেন মো: জসিম উদ্দিন।
কর্মী সভার প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এম জি মাসুম রাসেল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্যাহ চৌধুরী ফয়সাল, বিশেষ বক্তা ছিলেন এম আর গণি মোস্তাফা।
সভায় বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী গোলাম রহমান রাজিব। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এএসএম সফি মাহমুদ জুয়েল এবং মুন্সীগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক মো: সিদৃদওক মোল্লা।
কর্মী সভা সঞ্চালনা করেন গজারিয়া উপজেলা কমিটির সদস্য সচিব মো: মহিবুর রহমান প্রধান রিফাত।
সভা অনুষ্ঠানের আগে বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা খন্ড খন্ড মিছিলের মাধ্যমে কর্মীসভা স্থলে পৌঁছান, যা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
স্বদেশ প্রতিদিন/শাহো