বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
প্রেমিকের দ্বারা ধর্ষণের শিকার হয়ে তরুণীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ৯:৪১ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

গাজীপুরের কালিয়াকৈরে আবাসিক হোটেলে প্রেমিকের সঙ্গে অবস্থানকালীন এক তরুণীর মৃত্যু হয়েছে। তাকে ধর্ষণের পর অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে প্রেমিকসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১০ অক্টোবর) সকালে গুরুতর অবস্থায় ওই তরুণীকে টাঙ্গাইলের কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দিবাগত রাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার মান্নান প্লাজার একটি আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃতরা হলেন, মমিনুল ইসলাম মোহন (২২), আতিকুর রহমান (২৩)।

পুলিশ জানায়, মোহন ও নিহত তরুণী দুজনই আশুলিয়ায় পোশাক কারখানায় কাজ করতেন। তাদের মধ্যে তিন বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা চন্দ্রা এলাকার একটি আবাসিক হোটেলে ওঠেন। রাতেই তাদের শারীরিক সম্পর্ক হয়। একাধিকবার যৌন সম্পর্কের কারণে তরুণীর অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়।

পুলিশ জানায়, এ সময় তারা স্থানীয় একটি ফার্মেসিতে গেলে সেখানকার কর্মীরা জরুরি চিকিৎসার পরামর্শ দেন। পরে শুক্রবার সকালে তাকে টাঙ্গাইল কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পরিস্থিতি বুঝতে পেরে অ্যাম্বুলেন্স চালক নিহতের মরদেহ ও দুই সহযোগীকে নিয়ে টাঙ্গাইলের মির্জাপুর থানায় নিয়ে যান।

এ ঘটনায় কালিয়াকৈর থানায় একটি মামলা হয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, ধর্ষণের অভিযোগে প্রেমিকসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। তরুণীর মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  প্রেমিক   ধর্ষণ   শিকার   তরুণী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close