বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
যশোরের ঝিকরগাছা থেকে দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ৩
যশোর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ৯:৩৩ পিএম আপডেট: ১১.১০.২০২৫ ৯:৪১ PM

যশোরের ঝিকরগাছা উপজেলার কাউরিয়া আউলিয়াপাড়ায় একটি হাঁসের খামারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, খেলনা পিস্তল, ওয়াকিটকি ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। অভিযানে তিনজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশারের নেতৃত্বে ডিবি পুলিশের বিশেষ টিম ও ঝিকরগাছা থানা পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

আটককৃতরা হলেন, ঝিকরগাছার কাউরিয়া মুন্সিপাড়ার মৃত হাবিবুল্লাহ দেওয়ানের ছেলে মাহবুবুর রহমান, পারবাজার গ্রামের মৃত আশিকুল ইসলাম বাবুর ছেলে জাসিবুল ইসলাম হাসিব এবং মণিরামপুর উপজেলার ঝাপা পশ্চিমপাড়ার মমিনুর রহমানের ছেলে ইউনুস আলী।

অভিযানে উদ্ধার করা সরঞ্জামের মধ্যে রয়েছে, হাসুয়া, রামদা, দা, কুড়াল, চাইনিজ কুড়াল, ওয়াকিটকি, খেলনা পিস্তল, রেঞ্চ, করাত, যৌনতা-সংশ্লিষ্ট সামগ্রী, মদের বোতল, স্কেল, সিসি ক্যামেরা এবং পুলিশের ব্যবহৃত পোশাক।

পুলিশ জানায়, এই খামারটি ব্যবহার করে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, পুলিশ পরিচয়ে ডাকাতি, অস্ত্র ও মাদক ব্যবসা, এমনকি যৌনকর্মের মতো অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত চক্রের মূল হোতা ও খামার মালিক সোহাগ পালিয়ে যান।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অপরিচিত লোকজনের আনাগোনা ছিল। বিশেষ করে রাত নামলেই খামার এলাকায় অস্বাভাবিক গতি লক্ষ্য করা যেত। বাঁশঝাড়ের আড়ালে তৈরি টঙঘর ছিল অপরাধীদের নিয়মিত আড্ডাস্থল। অভিযোগ রয়েছে, স্থানীয় প্রভাবশালীদের আশ্রয়ে চক্রটি এতদিন ধরাছোঁয়ার বাইরে ছিল।

অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আমরা অস্ত্র ও বিভিন্ন সন্দেহজনক সামগ্রী উদ্ধার করেছি। প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক ব্যক্তিরা বিভিন্ন অপরাধে জড়িত। খামার মালিক সোহাগের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

অভিযানে অংশ নেন ডিবির এসআই আবু হাসান, এসআই অলোক কুমার দে, ঝিকরগাছা থানার পুলিশ সদস্যসহ ডিবির বিশেষ টিম। এ ঘটনায় ঝিকরগাছা থানায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  যশোর   অস্ত্র   আটক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close