বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
সিরিজে সমতায় ফেরার লড়াইয়ে টাইগারদের লক্ষ্য ১৯১ রান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ৯:৩৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে টিকে থাকতে বাংলাদেশের সামনে লক্ষ্য ১৯১ রান। আবুধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে শনিবার (১১ অক্টোবর) দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিং নিয়ে আফগানিস্তান ৪৪.৫ ওভারে সব শেষে ১৯০ রানে থামে।

টানা সুশৃঙ্খল বোলিংয়ে শুরু থেকেই আফগান ব্যাটারদের চাপে রাখে বাংলাদেশি বোলাররা। ইনিংসের শুরুতেই উইকেট তুলে নেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব। তার বলেই কটবিহাইন্ড হয়ে ফেরেন ওপেনার রহমনুল্লাহ গুরবাজ (১১)। দলের দ্বিতীয় উইকেটটি নেন স্পিনার তানভির ইসলাম, ফিরিয়ে দেন সেদিকুল্লাহ আতালকে (৮)।

আফগান ইনিংস বড় করতে পারেননি কেউই। তবে ধীরগতির ইনিংস খেলা ইব্রাহিম জাদরান ১৪০ বলে করেন ৯৫ রান। তবে পার্টনারশিপ গড়ে দলের বিপদ কাটাতে পারেননি তিনি। নিয়মিত বিরতিতে উইকেট হারানোর মিছিলে চাপে পড়ে আফগান শিবির। অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদি (৪) এবং মোহাম্মদ নবী (২২) সাময়িক প্রতিরোধ গড়লেও তা স্থায়ী হয়নি। নবীকে ফেরান তানজিম, আর শাহিদিকে আউট করেন মেহেদি হাসান মিরাজ।

এদিকে ইনিংসের মাঝপথে পেশির টান অনুভব করায় রাহমত শাহ রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। ফলে আফগান ব্যাটিং লম্বা করতে পারেনি কেউই। শেষ পর্যন্ত ১৯০ রানে থামে আফগানদের ইনিংস।

এখন সিরিজে সমতায় ফিরতে বাংলাদেশের দরকার ১৯১ রান।


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  সিরিজ   সমতা   লড়াই   টাইগার   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close