বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      
‘ইসরাইলিদের প্রসাবের জায়গায় ফ্লোটিলার যাত্রীদের হাঁটু গেড়ে বসিয়ে রেখেছিল’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ৬:২৯ পিএম আপডেট: ১১.১০.২০২৫ ৬:৩১ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইসরাইলি সেনাদের হাত থেকে মুক্ত হয়ে ঢাকায় ফিরে আসার পর আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহিদুল আলম শনিবার (১১ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে জানান, ফ্লোটিলার অভিযানে যাত্রীদের সাথে অত্যন্ত নিষ্ঠুর আচরণ করা হয়েছিল।

শহিদুল আলম বলেন, মরুভূমির মাঝখানে একটি গোপন কারাগারে ছোট কক্ষে গাদাগাদি করে আমাদের রাখা হয়েছিল। ইসরাইলিরা প্রস্রাব করে ফ্লোটিলার যাত্রীদের হাঁটু গেড়ে বসিয়ে রেখেছিল। এছাড়া আমাদের বাংলাদেশের পাসপোর্ট বারবার মাটিতে ফেলে দেওয়া হয়, যা সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে।

তিনি আরও বলেন, ইসরাইল আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘন করেছে। আমাদের যাত্রার মূল উদ্দেশ্য ত্রাণ নয়, বরং অবরোধ ভাঙা এবং প্রতিবাদ করা ছিল। সঙ্গে থাকা খাবারটি গাজার মানুষদের জন্য নয়, নিজের জীবন ধারণের জন্য ছিল।

ফ্লোটিলার সহকর্মীদের দৃঢ়তার প্রশংসা করে শহিদুল আলম জানান, অনেক অধিকারকর্মীর সামনে তাদের সহকর্মীকে হত্যা করা হয়েছে, তবুও তারা থেমে যায়নি।

গণমাধ্যমের ভূমিকা নিয়ে তিনি বলেন, মূলধারার আন্তর্জাতিক গণমাধ্যম কেউ ফ্লোটিলায় অংশগ্রহণ করেনি এবং যুদ্ধের বিষয়ে ইতিবাচক কোনো ভূমিকা রাখেনি।

শহিদুল আলম যোগ করেন, বাংলাদেশের সাধারণ মানুষ ও প্রধান উপদেষ্টা এই যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, যা বাংলাদেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করেছে।


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  ইসরাইল   প্রসাব   ফ্লোটিলা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close