বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চারুকলায় ঢাবি কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত হবে ‘শরৎ উৎসব’
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ৬:২৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে ‘শরৎ উৎসব’ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসাথে, সত্যেন সেন শিল্পীগোষ্ঠীকে শরৎ উৎসব আয়োজনের জন্য দেওয়া অনুমতি বাতিল করা হয়েছে।

আজ শনিবার (১১ অক্টোবর) চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখের সভাপতিত্বে আয়োজিত এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে, বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চারুকলা অনুষদ সবসময় এ দেশের শিল্প-সংস্কৃতির মূল্যবোধ ও ঐতিহ্যকে লালন করে আসছে। সেই ধারাবাহিকতায় শরৎ উৎসব উদযাপনের জন্য সত্যেন সেন শিল্পীগোষ্ঠী চারুকলার বকুলতলা ব্যবহারের অনুমতি দিলেও পরে তাদের বিতর্কিত কর্মকাণ্ড পর্যালোচনা শেষে অনুমতি বাতিল করা হয়েছে।

তবে চারুকলা অনুষদ দেশের ঋতুভিত্তিক সাংস্কৃতিক চেতনা ধারণের লক্ষ্যে নিজ উদ্যোগে আগামী ১৬ অক্টোবর বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ, নৃত্যকলা বিভাগ ও ডাকসুর সহযোগিতায় চারুকলা অনুষদের বকুলতলায় ‘শরৎ উৎসব ১৪৩২’ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর আবেদনের পর গত ৯ অক্টোবর ‘ফ্যাসিবাদবিরোধী লেখক, সাংবাদিক ও শিল্পীসমাজ’ চারুকলা অনুষদের কাছে লিখিত অভিযোগে জানায় আয়োজক প্রতিষ্ঠানটির সঙ্গে বিগত ফ্যাসিস্ট সরকারের ঘনিষ্ঠতা ও বিতর্কিত কর্মকাণ্ডের সম্পর্ক রয়েছে। এমনকি চারুকলার গেটে আয়োজকদের বিরুদ্ধে পোস্টারও সাঁটানো হয়। এতে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও সাংস্কৃতিক কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়।

পরিস্থিতি বিবেচনায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অনুষ্ঠানটি তাৎক্ষণিকভাবে স্থগিত করা হয়। এরপর ১১ শনিবার সকালে ডিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে তদন্ত ও যাচাইয়ের পর দেখা যায় যে, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী অনুমতির আবেদনকালে বেশ কিছু তথ্য গোপন করেছে। এই প্রেক্ষাপটে সত্যেন সেন শিল্পীগোষ্ঠীকে শরৎ উৎসব আয়োজনের জন্য দেওয়া অনুমতি বাতিল করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  চারুকলা   ঢাবি   শরৎ   উৎসব   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close