প্রকাশ: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ৬:০৩ পিএম

সংগৃহীত ছবি
আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ হারের পর সিরিজে সমতা ফেরাতে দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ে নামছে বাংলাদেশ।
শনিবার (১১ অক্টোবর) আবুধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে আফগানিস্তান। দুই দল সন্ধ্যা ৬টায় মুখোমুখি হবে।
বাংলাদেশ আজ দুইটি পরিবর্তন নিয়ে একাদশ ঘোষণা করেছে।
বাংলাদেশ একাদশ
সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী (উইকেটকিপার), নুরুল হাসান, তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান।
স্বদেশ প্রতিদিন/শাহো