বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ঢাকায় জাপার সমাবেশ ঘিরে ধাওয়া-পাল্টা ধাওয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ৫:১৬ পিএম আপডেট: ১১.১০.২০২৫ ৫:৩৩ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাতীয় পার্টির (জাপা) সমাবেশ ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে রাজধানীর কাকরাইলে। দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, টিয়ারশেল ও সাউন্ড নিক্ষেপের ঘটনা ঘটেছে।

আজ শনিবার (১১ অক্টোবর) বিকেলে এই ঘটনা ঘটে।

দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার, মব ভায়োলেন্স বন্ধসহ কয়েকটি দাবিতে কাকরারাইলে দলটির কেন্দ্রীয় কার্যালয় সামনে কর্মী সমাবেশ আয়োজন করে জাপা।
 
এদিন সমাবেশের শুরু থেকেই উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল। এ সময় বক্তারা সরকারবিরোধী বিভিন্ন বক্তব্য দিচ্ছিলেন। বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশ ও নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান, টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। ছত্রভঙ্গ হয়ে জাতীয় পার্টির নেতাকর্মীরা অবস্থান নেন বিভিন্ন মোড়ে মোড়ে। দলটির নেতা কর্মীরা অভিযোগ করেন, শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালিয়েছে পুলিশ। বর্তমানে দলটির কার্যালয়ের সামনে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। মোতায়ন রয়েছে পুলিশ সদস্য।

রমনা জোনের ডিসি মাসুদ আলম বলেন, “অনুমতি ছাড়া রাস্তায় দাঁড়িয়ে কর্মসূচি পালন করায় বিঘ্ন ঘটছিল। সরে যাওয়ার জন্য বার বার তাদের অনুরোধ করলেও সরেননি তারা। এজন্য তাদের সরিয়ে দেয়া হয়েছে মাত্র। কাউকে আটক করা হয়নি।”
 

স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  ঢাকা   জাপা   সমাবেশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close