বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বিভিন্ন দাবিতে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের বিক্ষোভ
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ৩:৪৭ পিএম

বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা বাড়ানোসহ কয়েক দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন (বাআশিফ) কুড়িগ্রাম জেলা শাখা।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে কুড়িগ্রামের বিজয় স্তম্ভের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের শাপলা চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ৫০ শতাংশ বাড়ি ভাড়া, ১০০ শতাংশ উৎসব ভাতা, ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা, ইবতেদায়ী মাদ্রাসা ও নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণসহ অবসরপ্রাপ্ত শিক্ষকদের কল্যাণ তহবিল ও অবসর সুবিধার অর্থ দ্রুত পরিশোধের দাবি জানান।

কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি আব্দুল জলিল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের রংপুর-দিনাজপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক অধ্যাপক আজিজুর রহমান সরকার স্বপন। সমাবেশ পরিচালনা করেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ ইমরান বিন সোলায়মান।

এ সময় বক্তব্য রাখেন সংগঠনের জেলা উপদেষ্টা মাওলানা আব্দুল হামিদ, সিনিয়র সহ-সভাপতি মাস্টার রুহুল আমিন ফারাজী ও আব্দুল হাই প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আজিজুর রহমান সরকার বলেন, শিক্ষকদের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে, অন্যথায় সারাদেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন।

তিনি আরও বলেন, অন্যান্য কমিশনের মতো শিক্ষা কমিশন গঠন এখন সময়ের দাবি। এজন্য সরকারের প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি।

স্বদেশ প্রতিদিন/কেআইকে



আরও সংবাদ   বিষয়:  বিভিন্ন   দাবি   কুড়িগ্রাম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close