আসছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বাহুবলী ৩’। মুক্তির দশ বছর পার হলেও একটুও আবেদন কমেনি এই ভারতীয় সিনেমার। ওটিটি মাধ্যম ও ইউটিউবে আজও দাপট দেখিয়ে বেড়াচ্ছে ভারতীয় ইতিহাস বদলে দেওয়া মহাকাব্যিক চলচ্চিত্র ‘বাহুবলী’।
সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে সিনেমাটির প্রথম পর্ব মুক্তির এক দশক পূর্তি উপলক্ষে আগামী ৩১ অক্টোবর মুক্তি পাবে ছবিটি। আর এর সময়সীমা ৫ ঘণ্টা।
সংবাদমাধ্যমটি আরো জানায়, এটি নতুন কোনো পর্ব নয়। বাহুবলী- দ্য এপিক মূলত এক মোড়কে প্রথম ও দ্বিতীয় পর্ব।
এর আগে ‘বাহুবলী: দ্য বিগিনিং’ ও ‘বাহুবলী ২: দ্য কনক্ল্যুশন’ সরিয়ে নেওয়া হয়েছে নেটফ্লিক্স থেকে। তখনই সামনে এসেছিল ওটিটি মাধ্যম থেকে ছবি দুটি হারিয়ে যাওয়ার কারণ।
‘বাহুবলী: দ্য বিগিনিং’ সিনেমাটি দিয়ে দক্ষিণীদের নতুন স্বপ্ন দেখান পরিচালক রাজামৌলি। সিক্যুয়েল ‘বাহুবলী ২: দ্য কনক্ল্যুশন’ দিয়েও তাণ্ডব চালান বক্স অফিসে।
এদিকে প্রতিবেদন প্রকাশের পর বেশ সরব হয়ে উঠেন নেটিজেনরা। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রত্যাশা প্রকাশ করে নানা পোস্ট এবং মন্তব্য করে যাচ্ছেন।