বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বরিশালে ইলিশ শিকার করায় ৩৬ জেলের জেল-জরিমানা
বরিশাল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ১:৩২ AM

বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদী ও তার শাখা নদী থেকে নিষিদ্ধ সময়েও মা ইলিশ শিকারের দায়ে ৩৬ জন জেলে আটক হয়েছেন। শুক্রবার (১০ অক্টোবর) ভোরে অভিযান চালিয়ে তাদের ধরা হয়। পরে দুপুরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়; ২৭ জনকে জেলে পাঠানো হয় এবং ৯ জনকে জরিমানা করা হয়।

হিজলা উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, শুক্রবার সকালে মেঘনা নদী ও শাখা নদীতে অভিযান চালিয়ে ৬০ হাজার মিটার কারেন্ট জাল ও প্রায় তিন কেজি মা ইলিশসহ ৩৬ জেলেকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস শিকদারের ভ্রাম্যমাণ আদালতে তাদের হাজির করা হয়। আদালত ২৭ জনকে ১৬ দিন করে কারাদণ্ড দেন, অপর ৯ জনকে ৫ হাজার টাকা করে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উদ্ধারকৃত জাল পুড়িয়ে ফেলা হয়েছে এবং মা ইলিশ শ্রমিকদের মাঝে বিতরণ করা হয়েছে। আটক জেলেদের কারাগারে পাঠানো হয়েছে, আর জরিমানা ও মুচলেকা দিয়ে ৯ জন মুক্তি পেয়েছেন।

মা ইলিশ রক্ষার জন্য গত ৭ দিনে হিজলা উপজেলা মৎস্য দপ্তরের অভিযানে মোট ১২৮ জন জেলে আটক হয়েছেন। এর মধ্যে ৯৯ জনকে কারাদণ্ড দিয়ে জেলে পাঠানো হয়েছে, ২১ জনকে জরিমানা করা হয়েছে এবং ৮ জনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  ইলিশ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close