বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
উৎসবমূখর পরিবেশে চাঁদপুরে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপন
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ১:৩৯ AM

উৎসবমুখর পরিবেশে চাঁদপুরে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন। 

তিনি উপস্থিত প্রতিযোগীদের উদ্দেশ্যে বলেন, খেলাধুলা মানুষকে শৃঙ্খলাবদ্ধ ও আত্মবিশ্বাসী করে তোলে। পরিষ্কার পরিচ্ছন্ন এবং শৃঙ্খলার মাধ্যমে খেলাধুলা করা উচিত। বিশেষ করে ফুটবল খেলাতে যদি বিশৃঙ্খলার মধ্য দিয়ে খেলো তাহলে জাতীয় মানের খেলাতে তোমাদের কার্ড পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তোমাদেরকে আরও ভালো খেলতে হবে, ফুটবলের মান আরও উঁচুতে নিয়ে যেতে হবে। 

জেলা প্রশাসক আরো বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ করলে শরীর ও মন দুটোই ভালো থাকে। যারা আজ বিজয়ী হয়েছ, তারা ভালো খেলেছো — তবে যারা পারেনি, তারাও অনুপ্রাণিত হবে পরেরবার আরও ভালো করতে। 

জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রুহুল্লাহ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহার। 

দিনব্যাপী অনুষ্ঠিত খেলায় জমে ওঠে রোমাঞ্চকর লড়াই। প্রথম রাউন্ডে নারী ফুটবলে অংশ নেয় চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং মতলবের কেএফটি কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ। টানটান উত্তেজনাপূর্ণ ৩০ মিনিটের খেলায় মতলবকে ২–০ গোলে পরাজিত করে বিজয়ী হয় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের নারী দল। 

এরপর বালক বিভাগের ফাইনালে মুখোমুখি হয় চাঁদপুর সদর উপজেলার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ এবং হাজীগঞ্জের পাইলট উচ্চ বিদ্যালয়। দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে শেষ মুহূর্তে নির্ধারক গোল করে ১–০ ব্যবধানে চাঁদপুর সদর দলকে হারিয়ে শিরোপা জিতে নেয় হাজীগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়। 
এছাড়াও ২ দিনব্যাপী আয়োজিত প্রতিযোগিতায় দাবা, কাবাডি ও হ্যান্ডবলসহ বিভিন্ন খেলার প্রতিযোগীতার আয়োজন করা হয়। 

পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনসহ আমন্ত্রিত অতিথিরা। 

স্বদেশ প্রতিদিন/ আরএফ 




আরও সংবাদ   বিষয়:   ক্রীড়া   প্রতিযোগিতা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close