বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      
যুক্তরাষ্ট্রের সামরিক কারখানায় বিধ্বংসী বিস্ফোরণ,বহু হতাহতের শঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ১২:৫৭ AM আপডেট: ১১.১০.২০২৫ ১:৩৬ এএম

যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যে একটি সামরিক বিস্ফোরক তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এতে কয়েকজন নিহত হয়েছেন এবং বহু কর্মী নিখোঁজ রয়েছেন। বিস্ফোরণে একটি পুরো উৎপাদন ভবন ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে এবিসি।

স্থানীয় সময় শুক্রবার (১০ অক্টোবর) সকাল ৮টার আগে ন্যাশভিল থেকে প্রায় ৫৬ মাইল দক্ষিণ-পশ্চিমে হাম্প্রিজ কাউন্টির প্রত্যন্ত এলাকায় ‘অ্যাকিউরেট অ্যানার্জেটিক সিস্টেমস’ কারখানায় বিস্ফোরণ ঘটে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ১৯ জন এখনও নিখোঁজ। বড় বিস্ফোরণের পরে ছোট ছোট বিস্ফোরণের কারণে উদ্ধারকর্মীরা দীর্ঘ সময় ঘটনাস্থলে প্রবেশ করতে পারেননি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিমান থেকে তোলা ভিডিওতে ধ্বংসাবশেষ, দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ি এবং কারখানার ভাঙা অবশিষ্ট অংশ দেখা গেছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইট অনুযায়ী, অ্যাকুরেট এনার্জেটিক সিস্টেমস সামরিক, মহাকাশ ও বাণিজ্যিক খাতে ব্যবহারের জন্য বিস্ফোরক ও শক্তিশালী পণ্য তৈরি, পরিচালনা এবং সংরক্ষণ করে। কারখানা ১,৩০০ একর জমির ওপর বিস্তৃত, যেখানে আটটি উৎপাদন ভবন এবং একটি মানসম্পন্ন ল্যাব রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিস্ফোরণের শব্দ এতটাই ভয়াবহ ছিল যে তাদের বাড়ি কেঁপে উঠেছিল। কেউ কেউ সিসিটিভি ক্যামেরায় শব্দ রেকর্ড করেছেন। স্থানীয় বাসিন্দা জেন্ট্রি স্টোভার বলেন, “আমি প্রথমে ভাবলাম ঘর ভেঙে পড়েছে। কয়েক সেকেন্ড পর বুঝলাম শব্দটি কারখানার দিক থেকে এসেছে।”

টেনেসির জরুরি ব্যবস্থাপনা এজেন্সি জানিয়েছে, আহতদের খবর পাওয়া গেছে, তবে সঠিক সংখ্যা নিশ্চিত নয়। উদ্ধার অভিযান ও তদন্ত এখনো চলমান। স্থানীয় টেলিভিশনের আকাশ থেকে তোলা ফুটেজে দেখা গেছে, কারখানার একটি ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং চারপাশে ছাই ও পোড়া গাড়ির অবশিষ্টাংশ ছড়িয়ে আছে।

হিকম্যান কাউন্টির জরুরি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, অব্যাহত বিস্ফোরণের কারণে উদ্ধারকর্মীরা প্রাথমিকভাবে ভবনের ভিতরে প্রবেশ করতে পারেননি। আহতদের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি।

নিকটবর্তী শহর ম্যাকইওয়েনের মেয়র ব্র্যাড র‍্যাচফোর্ড বলেন, “এটি আমাদের সম্প্রদায়ের জন্য এক ভয়াবহ ট্র্যাজেডি।”

শেরিফ ক্রিস ডেভিস এক সংবাদ সম্মেলনে বলেন, “কয়েকজন কর্মী এখনো নিখোঁজ। কিছু মৃত্যুর খবর নিশ্চিত, তবে মোট সংখ্যা এখনও প্রকাশ করা হয়নি। বিস্ফোরণের কারণ নির্ধারণে কয়েক দিন সময় লাগতে পারে।”

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  টেনেসিরাজ্যে  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close