শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অ্যাপল আনছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন সিরি      ● বিশ্ববাজারে বাড়ল তেলের দাম      ● ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩      ● মীরসরাইয়ে সার পাচারের চেষ্টা, চার ট্রাক ও ফিশিং বোট জব্দ      ● গানের মঞ্চ থেকে রুপালি পর্দার নায়ক জাফর ইকবাল      ● জরুরি ভিত্তিতে কৃষি শ্রমিকদের ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া      ● এসি বাসের ভাড়া বেড়েছে ২০০ টাকা      ● জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের প্রতিনিধি অনুপস্থিত      ● গ্যাসের চাপ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী      ● ড. খলিলুর রহমানের সাফল্য কামনা করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী      ● ঘরে ঘরে জ্বর, ডেঙ্গু পরীক্ষায় বাড়ছে সচেতনতা      ● আজ বিশ্ব ফুসফুস দিবস      
নাঙ্গলকোটে যুবদলকে গতিশীল করতে মতবিনিময় সভা
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ৯:২২ পিএম আপডেট: ১০.১০.২০২৫ ৯:২৪ PM

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলকে আরও গতিশীল ও সংগঠিত করতে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউনিয়ন যুবদলের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে ইউনিয়নের মাহিনী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই সভা হয়। রায়কোট উত্তর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মনির হোসেন মজুমদারের সভাপতিত্বে ও সদস্য সচিব ইসরাফিল সোহাগের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন নাঙ্গলকোট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রায়কোট উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আহম্মেদ মজুমদার, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান সোহাগ, ছাত্রদল নেতা আব্দুল হান্নান তুষার, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক একরামুল হক রতন মোল্লা, যুবদল নেতা মহিন উদ্দিন, ওয়ার্ড যুবদল নেতা দেলোয়ার হোসেন মজুমদার, জাহাঙ্গীর খন্দকার, জালাল মজুমদার, জয়নাল আবেদীন প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপি নেতা মোহাম্মদ আলম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজান, ছাত্রদল নেতা জাফর আহমেদ আপন, মোহাম্মদ আরিফ এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা।

সভায় বক্তারা বলেন, দেশের চলমান সংকটে যুবদলকে রাজপথে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। ইউনিয়ন, ওয়ার্ড এবং কেন্দ্রীয় নেতৃত্বের মাঝে সমন্বয় রেখে সংগঠনকে তৃণমূলে আরও সুসংহত করতে হবে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  নাঙ্গলকোট   যুবদল   মতবিনিময় সভা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close