বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বগুড়ায় যমুনার কড়াল গ্রাসে বিলীন হচ্ছে গ্রাম, আতঙ্কে মানুষ
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ৯:২৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বগুড়ায় খরস্রোতা যমুনা নদীর ভয়াবহ ভাঙনে প্রতিদিনই গ্রাস হচ্ছে বসতবাড়ি ও ফসলি জমি। ধুনট উপজেলার ভাণ্ডারবাড়ী ইউনিয়নের অন্তত ৪ কিলোমিটার এলাকা জুড়ে বন্যার পানি কমলেও দেখা দিয়েছে ভয়াবহ নদীভাঙন। মাত্র দুই দিনের ব্যবধানে যমুনার পানি বেড়েছে প্রায় ১০০ সেন্টিমিটার, আর তাতেই নদীগর্ভে বিলীন হয়েছে কোটি টাকার জিও ব্যাগসহ বিভিন্ন স্থাপনা।

স্থানীয়দের অভিযোগ, নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের কারণেই এ ভাঙন পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। তারা জানান, উপজেলা যুবলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক বেলাল হোসেন দীর্ঘদিন ধরে সরকারি অনুমোদন ছাড়াই যমুনা থেকে বালু উত্তোলন করছেন।

ভাঙনের আতঙ্কে বুধবার থেকে সহরাবাড়ি ঘাট এলাকার অন্তত ৯টি দোকান ও ৫টি বসতবাড়ি সরিয়ে নিতে বাধ্য হয়েছে মানুষ। গত ছয় মাসে ভাণ্ডারবাড়ি ও সহরাবাড়ি এলাকায় অন্তত ৫০ বিঘা ফসলি জমি নদীতে তলিয়ে গেছে।

স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম ও নুরুল হুদা বলেন, আমরা প্রতিবছর নদীভাঙন রোধে আবেদন করেছি কিন্তু কোনো কাজ হয়নি। রাজনৈতিক বৈষম্যের কারণে ১৭ বছর এই এলাকায় তীররক্ষা প্রকল্প হয়নি।

ধুনট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ অভিযোগ করেন, এই এলাকায় পরিকল্পিতভাবে উন্নয়ন বঞ্চনা করা হয়েছে। বালুখেকোরা যমুনা তীর ধ্বংস করছে, আর প্রশাসন দেখেও ব্যবস্থা নিচ্ছে না। সহরাবাড়ি ঘাটে তারেক রহমানের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক বটগাছও নদীগর্ভে তলিয়ে গেছে।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড (পাউবো), বগুড়ার নির্বাহী প্রকৌশলী নাজমুল হক বলেন, ২০১৮ সালে ভাঙন রোধে দু'বার প্রকল্প পাঠানো হলেও অনুমোদন হয়নি। অস্থায়ীভাবে ৯০ লাখ টাকা ব্যয়ে সাড়ে ৭ হাজার জিও ব্যাগ ও দেড় হাজার জিও টিউব ফেলার কাজ শুরু হয়েছে। এছাড়া ১ হাজার ৭৫০ কোটি টাকার নতুন প্রকল্প নেওয়ার প্রক্রিয়া চলছে।


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  বগুড়া   যমুনা   গ্রাম   আতঙ্ক   মানুষ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close