মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
ঢাকায় গ্রেপ্তার বগুড়া শহর আ.লীগের সাধারণ সম্পাদক ববি
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ৭:৪৪ পিএম

বগুড়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু ওবায়দুল হাসান ববিকে (৫৬) ঢাকার গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে একটি বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ববি বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার বাসিন্দা এবং মৃত ইসহাক আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া ডিবি পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর ইকবাল বাহার।

পুলিশ জানায়, চলতি বছরের আগস্টে ছাত্র ও সাধারণ জনতার যুগপৎ সরকারবিরোধী আন্দোলনের সময় সংঘটিত সহিংসতার ঘটনায় দায়ের করা অন্তত ১২টি মামলায় আবু ওবায়দুল হাসান ববির নাম রয়েছে। এসব মামলায় তার বিরুদ্ধে হত্যা, বিস্ফোরক দ্রব্য ব্যবহার, পুলিশের সঙ্গে সংঘর্ষ ও উসকানিমূলক কার্যক্রমের অভিযোগ আনা হয়েছে।

গ্রেপ্তারের পর শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে তাকে আদালতে হাজির করা হয়।

২০১৯ সালে ববি বগুড়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। এরপর ২০২১ সালের বগুড়া পৌরসভা নির্বাচনে তিনি দলীয় প্রার্থী হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে সে নির্বাচনে তিনি পরাজিত হন বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশার কাছে।

সরকারবিরোধী আন্দোলন তীব্র আকার ধারণ করার পর ৫ আগস্ট থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছেন ডিবি কর্মকর্তারা।





স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  ঢাকা   গ্রেপ্তার   ববি   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close