সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      ● সংবাদ উপস্থাপিকাকে গুলি করে হত্যা, স্বামী আটক      ● ২০২৭ সালে আর্জেন্টিনার মাটিতে আবারও খেলতে যাচ্ছেন মেসি      
কলার সুতা খেলে কী উপকার হয়?
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ৭:১৫ পিএম আপডেট: ১০.১০.২০২৫ ৭:২৩ PM
ফাইল ছবি

ফাইল ছবি

প্রায় সবাই কলা খেতে পছন্দ করেন। খোসা ছাড়ানোর সময় কলার গায়ে ছোট সরু তন্তুর মতো কিছু দেখা যায়। এই তন্তুগুলোকে বলা হয় ফ্লোয়েম বানডল, যা মূলত গাছ থেকে পুষ্টি ও পানি কলার মধ্যে পৌঁছে দেয়। এই সুতা কলার পুষ্টিগুণ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পুষ্টিবিদরা জানাচ্ছেন, ফ্লোয়েম বানডলে খনিজ ও পুষ্টিগুণ সমৃদ্ধ থাকে। কলার সাধারণ ফাইবারের চেয়ে এ তন্তুগুলোতে ভিন্ন ধরনের ফাইবার থাকে, যা মানুষের হজমে উপকারী। বিজ্ঞানীরা বলছেন, এগুলো খেলে স্বাস্থ্যের জন্য উপকারই হয়। স্বাদ না থাকার কারণে সাধারণত এগুলো ফেলে দেওয়া হয়, কিন্তু বিশেষজ্ঞদের মতে, এ তন্তুগুলো অনেক বেশি পুষ্টিগুণে সমৃদ্ধ।

সুতরাং, পরের বার কলা খাওয়ার সময় খোসার সাথে থাকা এই সুতা ফেলে না দিয়ে খাওয়া উপকারী হতে পারে। ঠিক যেমন আপেলের খোসা পুষ্টিতে সমৃদ্ধ, তেমনই কলার ফ্লোয়েম বানডলও স্বাস্থ্য উপকারে ভরপুর।


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  কলা   সুতা   উপকার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close