মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
দশমিনায় শিশুকে কুপিয়ে হত্যার পর মগডালে যুবক, আহত ৫
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ১২:২৯ পিএম

পটুয়াখালীর দশমিনা উপজেলায় সবুজ মৃধা (৩০) নামের এক যুবকের এলোপাতাড়ি দা’র কোপে সাফায়েত হোসেন (৮) নামের এক শিশু নিহত হয়েছে। একই ঘটনায় নারী, পুরুষ ও শিশুসহ আরও অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের চরহোসনাবাদ গ্রামের মৃধা বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশু সাফায়েত স্থানীয় জামাল হোসেনের ছেলে।

আহতরা হলেন: মইন হাসান (৮), বাবুল সরদার (৪৭), পঞ্চমালী সরদার (৪৭), নাছিমা (৩২) ও মরিয়ম বেগম (২৮)। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ করে দা হাতে সবুজ মৃধা গ্রামের একটি বাড়ির উঠানে ঢুকে পড়ে। এরপর সামনে যাকে পেয়েছে, তাকেই এলোপাতাড়ি কুপাতে শুরু করে। এতে ছয়জন আহত হন।

স্থানীয়রা সবুজকে থামানোর চেষ্টা করলে তিনি দৌড়ে গিয়ে একটি উঁচু গাছের মগডালে উঠে আশ্রয় নেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে তাকে গাছ থেকে নামিয়ে আটক করে।

আহতদের প্রথমে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় সাফায়েত, মুইন ও মরিয়মকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তবে বরিশালে নেওয়ার পথে বাউফলের বগা এলাকায় সাফায়েত মারা যায়।

স্থানীয় বাসিন্দা কবির চৌকিদার জানান, সবুজ মৃধা ওরফে মনির দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং মানসিক ভারসাম্যহীন। তিনি বলেন, “কখন কী করে, বোঝা যায় না। আজও সে হঠাৎই কয়েকজনকে কুপিয়ে আহত করে।”

দশমিনা ফায়ার সার্ভিসের অধিনায়ক আনোয়ার হোসেন জানান, সবুজকে উদ্ধারে প্রায় চার ঘণ্টা চেষ্টা চালাতে হয়। তিনি বলেন, “প্রথমে চারটি গাছ কেটে ফেলতে হলেও সবুজ পরে আরেকটি উঁচু গাছের মগডালে উঠে পড়ে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করা হয়।”

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম জানান, অভিযুক্ত সবুজকে আটক করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

স্বদেশ প্রতিদিন/কেআইকে



আরও সংবাদ   বিষয়:  দশমিনা   শিশু   হত্যা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close