প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ১২:২৭ পিএম

সংগৃহীত ছবি
ঢাকা ও আশপাশের এলাকায় আজ দুপুরের দিকে বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।
আজ শুক্রবার (১০ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ-পূর্ব/দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।