বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
শহিদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা চলছে : প্রেস উইং
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ১০:১৯ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইসরায়েলের কারাগারে আটক আলোকচিত্রী শহিদুল আলমকে মুক্ত করতে তুরস্কের সহযোগিতায় কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। তুর্কি কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেছে, বিশেষ বিমানে আজই তাকে আঙ্কারায় নেওয়া হতে পারে। তবে বিষয়টি নিয়ে এখনো চূড়ান্ত নিশ্চয়তা পাওয়া যায়নি।

গতকাল বৃহস্পতিবার (৯ অক্টোবর) বাংলাদেশের আঙ্কারাস্থ রাষ্ট্রদূত আমানুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “ইসরায়েলি কর্তৃপক্ষের হাতে শহিদুল আলমের অবৈধ আটক হওয়ার পরপরই বাংলাদেশ সরকার দ্রুত কূটনৈতিক উদ্যোগ নেয়। জর্ডান, মিশর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশের দূতাবাসগুলোকে সংশ্লিষ্ট দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে তার দ্রুত মুক্তির ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।”

রাষ্ট্রদূত আরও জানান, শহিদুল আলমের মুক্তির বিষয়ে দূতাবাসগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখছে।

উল্লেখ্য, শহিদুল আলম দৃক ফটোগ্যালারির ব্যবস্থাপনা পরিচালক। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধ ও গাজায় আরোপিত নৌ অবরোধ প্রত্যাহারের দাবিতে ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’ নামে একটি আন্তর্জাতিক উদ্যোগ গাজামুখী নৌযাত্রা শুরু করে। একই উদ্দেশ্যে গঠিত আরেক সংগঠন ‘থাউজেন্ড ম্যাডলিনস টু গাজা’র আটটি নৌযানও এতে অংশ নেয়। মোট নয়টি নৌযানের এই বহরে বিভিন্ন দেশের রাজনীতিক, সাংবাদিক, চিকিৎসক ও মানবাধিকারকর্মীরা ছিলেন। তাদের মধ্যে একজন ছিলেন আলোকচিত্রী শহিদুল আলম।

গত বুধবার এই নৌবহরে ইসরায়েলি সেনারা হামলা চালিয়ে সব অধিকারকর্মী ও নাবিককে আটক করে নিয়ে যায়।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  শহিদুল আলম   প্রেস উইং  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close