বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      
১২ বছর পর আবারও বিশ্বকাপে আলজেরিয়া
খেলা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ৯:৪১ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আফ্রিকা মহাদেশ থেকে আরও একটি দল ২০২৬ বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিয়েছে। দুই দিন আগেই মোহাম্মদ সালাহর নেতৃত্বে মিশর বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছিল। এবার বৃহস্পতিবার (৯ অক্টোবর) সোমালিয়াকে ৩-০ গোলে হারিয়ে সেই তালিকায় নাম লিখিয়েছে আলজেরিয়া।

এই জয়ের ফলে আলজেরিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা ২০তম দল হিসেবে যুক্ত হলো। সোমালিয়ার বিপক্ষে দলের পক্ষে দুটি গোল করেন মোহাম্মদ আমুরা এবং একটি গোল করেন ম্যানচেস্টার সিটির সাবেক তারকা রিয়াদ মাহরেজ। ২০১৪ সালের পর দীর্ঘ ১২ বছর পর আবারও ফুটবলের সর্বোচ্চ আসরে ফিরছে আলজেরিয়া।

এর আগে দেশটি ১৯৮২, ১৯৮৬, ২০১০ ও ২০১৪ সালের বিশ্বকাপে অংশগ্রহণ করেছিল। ২০১৪ সালে দলটি শেষ ষোলোতে পৌঁছে ইতিহাস গড়েছিল।

ইতোমধ্যে এশিয়া থেকে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে অস্ট্রেলিয়া, ইরান, জাপান, জর্ডান, দক্ষিণ কোরিয়া এবং উজবেকিস্তান।

আফ্রিকা থেকে এখন পর্যন্ত টিকিট নিশ্চিত করেছে আলজেরিয়া, মিশর, মরক্কো ও তিউনিসিয়া।

দক্ষিণ আমেরিকা থেকে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে ও উরুগুয়ে।

ওশেনিয়া অঞ্চল থেকে এখন পর্যন্ত বিশ্বকাপে জায়গা পেয়েছে নিউজিল্যান্ড।

এছাড়া তিন আয়োজক দেশ কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র তো রয়েছেই।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  বিশ্বকাপ   আলজেরিয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close