
সংগৃহীত ছবি
জীবনের প্রতিটি দিন নতুন সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আসে, যা আমাদের শেখায় এবং বিকশিত হতে সাহায্য করে। আজ শুক্রবার (১০ অক্টোবর) দিনটি আপনার জন্য কেমন হতে পারে ও কীভাবে সামলাবেন জীবন ও কাজের চ্যালেঞ্জ, জেনে নিন আজকের রাশিফলে।
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
আজ আপনার আত্মবিশ্বাসই হবে সাফল্যের চাবিকাঠি। কাজে নতুন দায়িত্ব পেতে পারেন, যা ভবিষ্যতে উন্নতির পথ খুলে দেবে। প্রেমে সামান্য ভুল বোঝাবুঝি হতে পারে—শান্ত থাকুন।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
পারিবারিক কাজে ব্যস্ততা বাড়বে। আর্থিক দিক কিছুটা চাপের মধ্যে গেলেও সন্ধ্যার পর সুখবর আসতে পারে। ভালোবাসার মানুষ আপনাকে আনন্দে রাখবে।
মিথুন (২১ মে-২০ জুন)
বন্ধুর কাছ থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ পাবেন। ভ্রমণের পরিকল্পনা হতে পারে, যা মানসিক প্রশান্তি দেবে। তবে খরচের দিক সামলে চলুন।
কর্কট (২১ জুন-২২ জুলাই)
নিজের দক্ষতা প্রমাণের সময় এসেছে। নতুন কোনো প্রজেক্টে যুক্ত হতে পারেন। প্রেমে মন খারাপ থাকলেও বন্ধুরা আপনাকে উৎসাহ দেবে।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
নিজের দক্ষতা প্রমাণের সময় এসেছে। নতুন কোনো প্রজেক্টে যুক্ত হতে পারেন। প্রেমে মন খারাপ থাকলেও বন্ধুরা আপনাকে উৎসাহ দেবে।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
দীর্ঘদিনের চিন্তা থেকে মুক্তি পাবেন। আর্থিক ক্ষেত্রে কিছু ইতিবাচক পরিবর্তন আসবে। দাম্পত্য সম্পর্কে মধুর সময় কাটবে।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
কাজে সাফল্য ও সামাজিক মর্যাদা বাড়বে। কেউ আপনার প্রতি ঈর্ষান্বিত হতে পারে, তাই সতর্ক থাকুন। প্রেমে চমক অপেক্ষা করছে।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
আপনার দৃঢ়তা আজ চারপাশের সবাইকে প্রভাবিত করবে। আর্থিক বিষয়ে আজ ভাগ্য আপনার সঙ্গে আছে। পুরনো কোনো সম্পর্ক থেকে খবর পেতে পারেন।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
বিদেশ বা দূরভ্রমণ সংক্রান্ত সুখবর আসতে পারে। কাজের চাপ থাকলেও মনোবল হারাবেন না। প্রেমের সম্পর্কে নতুন মাত্রা যোগ হতে পারে।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
আজ আপনার কর্মদক্ষতা অন্যদের নজর কাড়বে। অফিসে পদোন্নতি বা প্রশংসা পেতে পারেন। সন্ধ্যায় পরিবারের সঙ্গে সুন্দর সময় কাটবে।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
অপ্রত্যাশিত অতিথি আসতে পারে। আর্থিক লেনদেনে সতর্ক থাকুন। মন খারাপের দিনেও প্রিয়জনের হাসি আপনাকে নতুন উদ্যম দেবে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
সৃজনশীল কাজে সাফল্য পাবেন। অতীতের কোনো বিষয় আজ নতুনভাবে আলোচনায় আসতে পারে। ভালোবাসায় মিষ্টি সময়, তবে অহেতুক সন্দেহ এড়িয়ে চলুন।