বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
হাতিয়ায় বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমে উপ-কমিটি গঠন
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ৯:২১ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা ও সংসদীয় আসনভিত্তিক ‘প্রাথমিক সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম-২০২৫’ বাস্তবায়নের লক্ষ্যে নোয়াখালীর হাতিয়া উপজেলায় উপ-কমিটি গঠন করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, এ কার্যক্রমের মাধ্যমে সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করা, নতুন কর্মী অন্তর্ভুক্ত করা এবং দীর্ঘদিনের নিষ্ক্রিয় সদস্যদের পুনরায় সক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে।

হাতিয়া উপজেলা বিএনপির উপ-কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাসুদুর রহমান বাবর। তিনি দীর্ঘদিন ধরে দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং মাঠ পর্যায়ে একজন সক্রিয় সংগঠক হিসেবে সুপরিচিত। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন লুৎফুল্লাহিল মজিদ নিশান, যিনি তরুণ নেতৃত্বের প্রতিনিধিত্ব করছেন।

অন্যদিকে, হাতিয়া পৌরসভা বিএনপির উপ-কমিটিতে আহ্বায়ক করা হয়েছে আবু শাহাদাত মো. মোকাররম বিল্লাহকে, আর সদস্য সচিবের দায়িত্বে রয়েছেন আশিক ইকবাল। এই কমিটি পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম ছড়িয়ে দিতে ইতোমধ্যেই প্রস্তুতি শুরু করেছে।

উপজেলা ও পৌরসভা পর্যায়ের এই দুটি উপ-কমিটির অনুমোদন দিয়েছেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো এবং সদস্য সচিব মো. হারুনুর রশিদ আজাদ।

বার্তা প্রেরণ করেন এডভোকেট রবিউল হাসান পলাশ, যিনি জেলা বিএনপির সদস্য (অতিরিক্ত দায়িত্ব-দপ্তর) হিসেবে দায়িত্ব পালন করছেন।

দলীয় নেতৃবৃন্দ জানান, হাতিয়ায় এই নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের মাধ্যমে বিএনপি তাদের সাংগঠনিক অবস্থানকে আরও সুদৃঢ় করতে চায়। এর ফলে ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে নতুন উদ্যম ও গতি আসবে বলে আশা করছেন তারা।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  হাতিয়া   বিএনপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close