বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
কুমিল্লা–সিলেট আঞ্চলিক মহাসড়ক
২০ অক্টোবরের মধ্যে কাজ শুরু না হলে মহাসড়কে ধান চাষ করব: হাসনাত
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ৮:২৮ পিএম আপডেট: ০৯.১০.২০২৫ ৮:২৯ PM
ফাইল ছবি

ফাইল ছবি

কুমিল্লা–সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার অংশের সংস্কারকাজ আগামী ২০ অক্টোবরের মধ্যে শুরু না হলে ওই সড়কে ধান চাষ করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। অডিওতে হাসনাত আব্দুল্লাহকে কুমিল্লা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফার সঙ্গে কথা বলতে শোনা যায়।

অডিওতে হাসনাত আব্দুল্লাহ বলেন, অক্টোবরের ২০ তারিখ থেকে যদি কুমিল্লা–সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার নিউমার্কেট থেকে ফুলগাছতলা পর্যন্ত কাজ শুরু না করেন, তাহলে এই রাস্তায় কোনো গাড়ি চলবে না। আমি জানিয়ে দিচ্ছি—এই ভাঙাচোরা রাস্তায় ধান লাগিয়ে দেব, মাছও চাষ করব।

এর জবাবে নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, রাস্তা ব্লক করে দেবেন—এটা আপনার অধিকার। তবে আমি নিয়মের মধ্যে থেকে কাজ করছি, কিছুটা সময় দিন।

জবাবে হাসনাত আব্দুল্লাহ বলেন, মেরামত দিয়ে হবে না। বারেরা থেকে নিউমার্কেট পর্যন্ত সড়ক চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। দেবিদ্বারের একটাও রাস্তা ঠিক নেই।

প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা পরে সাংবাদিকদের বলেন, দেবিদ্বার অংশের সংস্কারকাজ শুরু করার জন্য একটি নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। সেই প্রক্রিয়া অনুযায়ী কাজ এগোচ্ছে। ধারণা করা হচ্ছে, চলতি মাসের শেষের দিকে বা আগামী মাসের প্রথম সপ্তাহে কাজ শুরু করা যাবে।

অন্যদিকে হাসনাত আব্দুল্লাহ বলেন, এই রাস্তায় মানুষ সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা যানজটে বসে থাকতে হয়। আমি প্রকৌশলীকে বলেছি—২০ তারিখের মধ্যে কাজ শুরু না হলে রাস্তাটি জনগণকে সঙ্গে নিয়ে বন্ধ করে দেব। প্রয়োজনে সেখানে ধান ও মাছ চাষ করব।

তিনি আরও জানান, সওজ কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি তারা গুরুত্বসহকারে নিয়েছে এবং শিগগিরই সংস্কারকাজ শুরু করবে।

উল্লেখ্য, দেবিদ্বার উপজেলা সদরের যানজট নিরসনে গত মে মাসে ২ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে কুমিল্লা–সিলেট মহাসড়কে সড়ক বিভাজক স্থাপন ও ইটের সলিং করে প্রশস্ত করা হয়েছিল। কিন্তু বর্ষায় ও ভারী যানবাহনের চাপে কিছুদিনের মধ্যেই সড়কটি ভেঙে খানাখন্দে পরিণত হয়। ফলে যানজট ও জনভোগান্তি আরও বেড়ে যায়। পরবর্তীতে সড়ক ও জনপথ বিভাগ সড়কটি নতুন করে আরসিসি ঢালাই করার প্রকল্প হাতে নেয়।


স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  অক্টোবর   হাসনাত   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close