শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের দাবি
আশিয়ান সিটির বিরুদ্ধে দখলবাণিজ্য-হামলা-হয়রানির অভিযোগ
গৃহহীন হয়ে পড়েছেন অনেক ভূমি মালিক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ৮:২৭ পিএম

রাজধানীর দক্ষিণখানে অবস্থিত আশিয়ান সিটি প্রকল্পের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূঁইয়ার নামে দীর্ঘদিন ধরে স্থানীয় ভূমি মালিকদের জমি দখল, ভয়ভীতি, হামলা ও হয়রানির অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন হলে এক সংবাদ সম্মেলন দক্ষিণখান মৌজার ভুক্তভোগী জমির মালিকরা এ অভিযোগ করেন। তারা অবিলম্বে আশিয়ান সিটির দখলকৃত জমি ফেরত প্রদান, ক্ষতিপূরণ প্রদান এবং নজরুল ইসলাম ভূঁইয়াসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। অর্ন্তবর্তী সরকারের কাছে ন্যায়বিচার না পেলে মানববন্ধন, বিক্ষোভসহ কঠোর কর্মসূচি ঘোষণা ঘোষণা করবেন বলে জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মৌজার জমির মালিকদের পক্ষে মো. জাকির আহমদ। তিনি বলেন, আমরা বাড়িঘর-জমি ব্যবহার করতে গেলে নজরুল ও সন্ত্রাসী বাহিনী এবং সরকারি আনসার ব্যবহার করে ঘরবাড়ি, সীমানা পিলার, দেয়াল ভেঙে জিনিসপত্র চুরি করে নিয়ে যাচ্ছে। চাঁদাদাবি ও নৈশ প্রহরী দিয়ে আমাদের প্রাণনাশের হুমকি দিয়ে তার অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এমনকী নজরুল ইসলাম ভূঁইয়া বিগত আওয়ামী লীগের নেতাকর্মীদের সহযোগিতায় ভূমি দখলে নিয়োজিত ছিলেন। বর্তমানে বিএনপি ও নতুন দল জাতীয় নাগরিক পার্টির নেতাদের নাম ভাঙিয়ে পূর্বের মতো রাজনৈতিক পরিচয় ব্যবহার করে মানুষ হত্যা ও জমিদখল কাজ চালিয়ে যাচ্ছে নজরুল ইসলাম। নজরুল ইসলামের নামে জুলাই গণ-অভ্যুত্থানে ১৬ টির বেশি মামলা রয়েছে। এতো মামলা থাকার পরেও অবৈধভাবে গেইট নির্মাণ, সড়ক নির্মাণ করে আমাদের অবরুদ্ধ করে রাখছে। এমনকী নিয়মিত হত্যার হুমকি দিয়ে যাচ্ছে তার পালিত সন্ত্রাসীরা।

লিখিত বক্তব্যে আরও জানান, আশিয়ান সিটি প্রকল্পের মালিক নজরুল ইসলাম ভূঁইয়া ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে দক্ষিণখানের বিস্তীর্ণ এলাকা দখল করে নিচ্ছেন। তারা স্থানীয়দের জমি অবৈধভাবে ব্যবহার করে বহুতল ভবন, ফ্ল্যাট ও বাণিজ্যিক স্থাপনা নির্মাণ করছেন। এর মাধ্যমে কোটি কোটি টাকার বাণিজ্য চালালেও প্রকৃত মালিকদের কোন ক্ষতিপূরণ বা আইনগত অধিকার দেওয়া হচ্ছে না। এদিকে, ভূমি মালিকরা অভিযোগ করেন, নজরুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে আশিয়ান সিটির পক্ষ থেকে দখলকৃত জমি জোরপূর্বক হাতিয়ে নেওয়া হচ্ছে। কেউ প্রতিবাদ করলে তাদের ভয়ভীতি, হামলা ও মিথ্যা মামলার শিকার হতে হচ্ছে। এমনকি এলাকায় প্রভাব খাটিয়ে পুলিশ ও প্রশাসনের একটি অংশকে ব্যবহার করে তারা দখল কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৪ আগষ্ট ২০২৫ আশিয়ান সিটিকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ( রাজউক) একটি চিঠি দিয়ে  অনুমোদিত ৩৩ একর বহির্ভূত এলাকায় বিজ্ঞান, সাইনবোর্ড ও প্রচার-প্রচারণা বন্ধের নির্দেশ দেয়। ২০০০ সালের ভূমি উন্নয়ন আইন, ২০০৪ সালের রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট আইন, এবং ২০১০ সালের ভূমি ব্যবহার নীতিমালায় বলা আছে অনুমোদনহীন প্রস্তাবিত প্রকল্প এলাকার কোনো খুটি বা ভূমি বা ইমারত নির্মাণের কোনো বিজ্ঞান, সাইনবোর্ড ও প্রচার-প্রচারণা করা যাবে না। কিন্তু সরকারের বিভিন্ন নির্দেশনা অমান্য করে অবৈধভাবে ভূমি দখল ও আশিয়ান সিটি দক্ষিণখান মৌজার ৩৩  একরের বহির্ভুত জায়গায় অবৈধভাবে নতুন প্রকল্প গড়ে তুলেছে।

তারা আরও অভিযোগ করেন, আশিয়ান সিটির প্রভাবশালী মালিকরা রাজনৈতিক আশ্রয়ে থেকে পুলিশের সহযোগিতায় এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছেন। জমির মালিকদের মধ্যে রয়েছেন বহু নারী, বৃদ্ধ ও সাধারণ মানুষ, যাদের অনেকের পরিবার গৃহহীন হয়ে পড়েছেন।

সংবাদ সম্মেলনে ভোক্তভোগীরা বলেন, বিতর্কিত এ আশিয়ান সিটির মালিক ভূমিদস্যু নজরুল ইসলাম ভূঁইয়া আওয়ামী লীগের দোসর হয়ে এতোদিন দখবাজির মাধ্যমে জমির অবৈধ ব্যবসা করেছেন।  ভূমি খেকো নজরুলের  মূল পৃষ্ঠপোষক ছিলেন সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকী, গোয়েন্দা সংস্থার ডিজে এফআই জেনারেল শেখ মামুন খালেদ পুলিশের আইজিপি বেনজির আহমেদ, ডিবি প্রধান হারুন-উর রশিদ, এস বি প্রধান মনিরুল ইসলাম, ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। আওয়ামী লীগের নেতা সাহারা খাতুন, সাজেদা চৌধুরী ও তার ছেলে আয়মান, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, তোফাজ্জল চেয়ারম্যান স্বেচ্ছাসেবক লীগ নেতা মফিজ, আরো অনেক।

গত ৫ আগস্টের পর রাজনৈতিক অস্থিরতা ও প্রশাসনিক দুর্বলতার সুযোগ নিয়ে তারা নতুন করে জমি দখল এবং জালিয়াতির কাজ শুরু করে দিয়েছেন পূনরায়। সংবাদ সম্মেলনে বক্তারা প্রধান উপদেষ্ঠা ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান দক্ষিণখান মৌজার ভুক্তভোগী জমির মালিকদের ন্যায়বিচার নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য। তারা অবিলম্বে আশিয়ান সিটির দখলকৃত জমি ফেরত প্রদান, ক্ষতিপূরণ প্রদান এবং নজরুল ইসলাম ভূঁইয়াসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। আমরা সরকারের কাছে শেষ আশায় মুখাপেক্ষী। ন্যায়বিচার না পেলে আমরা মানববন্ধন, বিক্ষোভসহ কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবো।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দক্ষিণখান মৌজার জমির মালিকদের পক্ষে মো. জাকির আহমদ। উপস্থিত ছিলেন মোনায়েম বেপারীসহ ভুক্তভোগী এলাকার বহু ভূমি মালিক।

আরও সংবাদ   বিষয়:  আশিয়ান সিটি   দখলবাণিজ্য   হামলা   হয়রানি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close