বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
হামজার দুর্দান্ত ফ্রি কিকে এগিয়ে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ৮:৩২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দারুণ সূচনা করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ম্যাচের মাত্র ১৩ মিনিটেই মিডফিল্ডার হামজা চৌধুরীর দৃষ্টিনন্দন ফ্রি কিকে এগিয়ে যায় বাংলাদেশ।

বাঁ প্রান্তে পাওয়া ফ্রি কিক থেকে নেওয়া তার বুলেট গতির শট হংকং চায়নার গোলরক্ষকের নাগাল ছাড়িয়ে সরাসরি জালে প্রবেশ করে। বাংলাদেশের জার্সিতে এটি হামজার দ্বিতীয় গোল।

এই গোলের পর ২৫ মিনিট পর্যন্ত ১–০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ।

উল্লেখযোগ্য বিষয় হলো—এই ম্যাচে বাংলাদেশ মাঠে নেমেছে শমিত শোম ও অধিনায়ক জামাল ভূঁইয়াকে একাদশে না রেখেই।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন, “হামজা চৌধুরী যদি হংকং চায়নার খেলোয়াড় হতেন, তবে তিনি কোথায় খেলতেন?” উত্তরে হংকংয়ের কোচ মজার ছলে বলেন, “সম্ভবত বেঞ্চে।”

কিন্তু মাঠে সেই হামজাই আজ প্রমাণ করেছেন নিজের যোগ্যতা—দারুণ ফ্রি কিকে লিড এনে দিয়েছেন বাংলাদেশকে।

উল্লেখ্য, আজকের ম্যাচের আগে হংকং চায়নার বিপক্ষে চারবার মুখোমুখি হলেও কখনো জয়ের স্বাদ পায়নি বাংলাদেশ।


স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  হামজা   দুর্দান্ত   বাংলাদেশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close