বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      
ওয়েলসের বিপক্ষে খেলছেন না হ্যারি কেইন
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ৩:০০ পিএম

বায়ার্ন মিউনিখের তারকা স্ট্রাইকার হ্যারি কেইন পায়ে আঘাত পাওয়ার কারণে ইংল্যান্ডের ওয়েলসের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলতে পারবেন না। বৃহস্পতিবার (৯ অক্টোবর) ইংল্যান্ড জাতীয় দলের প্রধান কোচ থমাস টুখেল এ তথ্য নিশ্চিত করেছেন।

গত লিগের ম্যাচে পায়ে আঘাত পাওয়ার পর থেকে এখন পর্যন্ত কেইন বলও ঠিকমতো লাথি মারতে পারছেন না। তাই খেলায় ঝুঁকি না নিয়ে তাকে বিশ্রাম দেয়া হচ্ছে, যাতে সে পুরোপুরি সেরে উঠতে পারে।

ইউরো ২০২৪-এর রানার্সআপ ইংল্যান্ড বৃহস্পতিবার রাতে ওয়েম্বলিতে ওয়েলসের সঙ্গে খেলবে। এরপর আগামী ১৪ অক্টোবর তারা লাটভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলবে।

থমাস টুখেল বলেন, ‘হ্যারি খেলবে না। সে শেষ ম্যাচে চোট পেয়েছিল এবং এত ব্যথা ছিল যে বলও ঠিকমতো কিক দিতে পারছিল না। আমরা ঝুঁকি নিতে চাইনি।’

চলতি মৌসুমে বায়ার্ন মিউনিখের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা কেইন এখন পর্যন্ত লিগে ১১ গোল করেছেন এবং তিনটি অ্যাসিস্ট দিয়েছেন। তার সঙ্গেই বায়ার্ন শীর্ষ স্থান ধরে রেখেছে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ওয়েলস   হ্যারি কেইন   খেলা   ফুটবল     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close