বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মা ইলিশ রক্ষা অভিযানে পাবনায় ৬ জেলে আটক
পাবনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ১:৫৪ পিএম
মা ইলিশ রক্ষা অভিযানে পাবনায় ৬ জেলে আটক

মা ইলিশ রক্ষা অভিযানে পাবনায় ৬ জেলে আটক

ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে সরকারের চলমান অভিযানের অংশ হিসেবে পাবনা সদর উপজেলায় অভিযান চালিয়েছে প্রশাসন। 

গতকাল বুধবার (৯ অক্টোবর) দিনব্যাপী পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করেন পাবনা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. ফুয়াদ।

অভিযানে নিষিদ্ধ সময়ে মা ইলিশ ধরার অপরাধে ৬ জন জেলেকে আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এ সময় জেলেদের কাছ থেকে প্রায় ৫০০ মিটার কারেন্ট জাল জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দ করা জালের বাজারমূল্য প্রায় এক লাখ টাকা বলে জানা গেছে। এছাড়া উদ্ধার করা প্রায় ৫ কেজি ইলিশ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়।

অভিযানে জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল হালিম, ফার্ম ম্যানেজার ড. মনা আশীষ চৌধুরী এবং জেলা পুলিশের সদস্যরা অংশগ্রহণ করেন।

সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা (৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর) চলাকালীন সময়ে নদীতে মা ইলিশ ধরা, পরিবহন, সংরক্ষণ ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। মা ইলিশ রক্ষায় জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ যৌথভাবে নিয়মিত অভিযান চালাচ্ছে বলে জানা গেছে।


স্বদেশ প্রতিদিন/এমএএম   



আরও সংবাদ   বিষয়:  পাবনা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close