প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ১:৩২ পিএম

সংগৃহীত ছবি
আবারো মাঠে নামছে বাংলাদেশ দল। ঘরের মাঠে এশিয়া কাপের মূল পর্বে জায়গা করে নিতে এক গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে লাল-সবুজের প্রতিনিধিরা।
আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এই হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় রাত ৮টায়।
বাংলাদেশ দলের প্রস্তুতি নিয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন অন্যতম তারকা খেলোয়াড়, লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরী।
সিঙ্গাপুরের ম্যাচের প্রসঙ্গ টেনে হামজা বলেন, “সিঙ্গাপুর ম্যাচে আমরা গুরুত্বপূর্ণ মুহূর্তে নিজেদের হতাশ করেছি। তবে ফুটবল এমনইআমরা সবসময় সবকিছু নিয়ন্ত্রণ করতে পারি না। তিনি হংকংয়ের বিপক্ষে আসন্ন ম্যাচটিকে একটি ‘অনন্য চ্যালেঞ্জ’ হিসেবে দেখছেন এবং জয়ের সামর্থ্যের প্রতি আস্থা প্রকাশ করেছেন।”
হামজা চৌধুরী বলেন, “ফুটবলে সাফল্য একক প্রচেষ্টা নয়, এটি সম্মিলিত। হংকং ম্যাচের জন্য প্রস্তুতি পুরোদমে চলছে এবং আমরা এক সপ্তাহ ধরে কঠোর অনুশীলন করছি। ইনশাল্লাহ, পরিকল্পনা ঠিক আছে।”
উল্লেখ্য, ফিফা র্যাঙ্কিংয়ে হংকং (১৪৬তম) এগিয়ে থাকলেও ঘরের মাঠে ভালো ফল নিয়ে বাংলাদেশ (১৮৪তম) দল।
যেভাবে দেখবেন বাংলাদেশ-হংকং ম্যাচঃমোবাইল অ্যাপ-টি স্পোর্টস অ্যাপঃ প্লে স্টোর থেকে টি স্পোর্টস অ্যাপ ডাউনলোড করে সাবস্ক্রিপশনের মাধ্যমে লাইভ স্ট্রিমিং দেখতে পারবেন।
বঙ্গ অ্যাপঃ প্লে স্টোরে উপলব্ধ বঙ্গ অ্যাপেও সাবস্ক্রিপশনের মাধ্যমে খেলাটি উপভোগ করা যাবে।
বিনামূল্যে দেখার সুযোগঃ গুগল বা ক্রোম ব্রাউজার থেকে ‘Sportzfy’ অ্যাপটি ডাউনলোড করে বিনামূল্যে খেলা দেখার বিকল্পও রয়েছে।
টেলিভিশনঃ ম্যাচটি সরাসরি সম্প্রচারিত হবে জনপ্রিয় স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস এবং নাগরিক টিভিতে।
এদিকে বাংলাদেশ-হংকং-এর এই ম্যাচকে ঘিরে বেশ উত্তেজনা লক্ষ্য করা যায় বাংলাদেশী ফুটবল ভক্তদের মাঝে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভকামনা, বেস্ট উইসেস, চলো বাংলাদেশসহ নানা পোস্ট এবং মন্তব্য করে বাংলাদেশ দলকে সমর্থন করে যাচ্ছেন।