বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
‘শত্রু শিবিরে’ ইসরাইল, ইতালি কোচ বললেন ‘গাজার জন্য মন কাঁদছে’
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ১১:৩৭ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নির্বিচারে মরছে নিরীহ গাজাবাসী। বিশ্বজুড়ে চলছে প্রতিবাদ। তবুও কিছুতেই থামছেনা ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরাইলের হত্যাযজ্ঞ।

আগামী মঙ্গলবার (১৪ অক্টোবর) এমন পরিস্থিতিতে বিশ্বকাপ বাছাই ম্যাচে ইসরাইলের মুখোমুখি হচ্ছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। তবে ম্যাচের আগে ইতালির কোচ জানালেন তার অভিব্যক্তি।

ইতালির কোচ জেনারো গাত্তুসো বলেন, “গাজার মানুষের জন্য তারও মন কাঁদছে। আগামী মঙ্গলবার উদিনেতে ইসরাইলকে আতিথ্য দেবে ইতালি।”

তবে, ম্যাচটি বাতিল করার দাবিতে ইতালিতে চলছে তোলপাড়। উদিনে শহরের মেয়রও ম্যাচটি স্থগিত করতে বলেছেন। কিন্তু বিশ্বকাপে খেলার আশা বাঁচিয়ে রাখতে বাধ্য হয়েই শেষ পর্যন্ত ইসরাইলের বিপক্ষে খেলতে হবে ইতালিকে। 

এতে আক্ষেপ করে গাত্তুসো আরো বলেন, “গাজায় যা হচ্ছে খুবই বেদনাদায়ক। বিশেষ করে নিষ্পাপ মানুষ ও শিশুদের ওপর যা হচ্ছে। হৃদয়কে ক্ষতবিক্ষত করে দেয় এই হত্যাযজ্ঞ। মন কাঁদলেও ম্যাচটি আমাদের খেলতে হবে। না খেললে ৩-০ ব্যবধানে আমাদের হার ধরে নেওয়া হবে।”

এদিকে ইতালি কোচের এমন মন্তব্যের পর বেশ সরব হয়ে ওঠে নেটিজেনরা।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  ইতালি   কোচ   ফুটবল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close