বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সাইফ এখন দেশসেরা, ৮৭ ধাপ এগিয়েছেন নাসুম
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ৪:৫৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

টি-টোয়েন্টিতে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান এখন সাইফ হাসান। ক্যারিয়ারসেরা ৬২৪ রেটিং পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে উঠেছেন এই ডানহাতি। দীর্ঘদিন বাদে বাংলাদেশের কোনো ব্যাটার টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের সেরা ২০-এ জায়গা করে নিলো।

আজ বুধবার (৮ অক্টোবর) হালনাগাদকৃত র‌্যাঙ্কিংয়ে আরও ১৭ ধাপ এগিয়েছেন সাইফ। ৮৭ ধাপ এগিয়েছে নাসুম।

উল্লেখ্য, মাত্র ষষ্ঠ বাংলাদেশি হিসেবে ৬০০ রেটিং পয়েন্ট স্পর্শ করেছেন সাইফ। তার আগে সাকিব আল হাসান, সাব্বির রহমান, সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম শেখ ও তাওহীদ হৃদয় এই কীর্তি গড়েছিলেন। বাংলাদেশের পক্ষে এখন পর্যন্ত সর্বোচ্চ রেটিং পয়েন্ট অর্জনের রেকর্ড সাব্বির রহমানের। ২০১৭ সালে ৬৭৬ রেটিং পয়েন্ট অর্জন করেছিলেন সাব্বির।

নেদারল্যান্ডস সিরিজ দিয়ে জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটেছে সাইফ হাসানের। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই টপ অর্ডার ব্যাটারকে। এশিয়া কাপে চোখ ধাঁধানো ক্রিকেট খেলেছেন, যার ধারাবাহিকতা ধরে রেখেছিলেন আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও। ডাক পেয়েছেন ওয়ানডে সিরিজের দলেও।

সাইফ বাদে বাংলাদেশের আর কেউ নেই সেরা ২০-এ। হালনাগাদকৃত র‌্যাঙ্কিংয়ে ৬ ধাপ এগিয়ে ৩৭ নম্বরে ওঠা তানজিদ তামিম আছেন সাইফের পরেই। ২ ধাপ করে পিছিয়ে ৪৩ ও ৪৬-এ নেমে গেছেন লিটন ও হৃদয়। জাকের আলী ৩ ধাপ পিছিয়ে ৬২ নম্বরে নেমে গেছেন। ৫ ধাপ পিছিয়ে ৯৩ নম্বরে সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৮ ধাপ উন্নতি হওয়া শামীম পাটোয়ারী ৯১ নম্বরে। ব্যাটারদের সেরা ১০০-এর তালিকায় নেই আর কোনো বাংলাদেশি।

তবে বোলারদের বেলায় তা নাসুম আহমেদ করেছেন। আফগানিস্তান সিরিজে দারুণ বোলিং করা নাসুম ৮৭ ধাপ এগিয়ে ৪৪ নম্বরে উঠেছেন। ২১ ধাপ উন্নতি করা শরিফুল ইসলাম ৪৯ নম্বরে। তানজিম হাসান সাকিবও ৯ ধাপ এগিয়ে ৩৩ নম্বরে আছেন। তবে, পিছিয়েছেন শেখ মেহেদী, রিশাদ হোসেন ও তাসকিন আহমেদ, আছেন যথাক্রমে ২৪, ২৫ ও ৩৭ নম্বরে। অবস্থান অপরিবর্তিত মস্তাফিজুর রহমানের, আগের মতোই ১২ নম্বরে আছেন তিনি।

এদিকে এশিয়া কাপে ব্যর্থতার পর সাইফ এবং নাসুমের এমন চোখ ধাঁধানো উন্নতিতে বেশ সরব উঠেছেন দেশের ক্রীয়া প্রেমিরা। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভকামনা এবং অভিনন্দন জানিয়েছেন এই দুই টাইগারকে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  সাইফ   নাসুম   ক্রিকেট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close