বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রসায়নে নোবেল জয় তিন বিজ্ঞানীর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ৪:৩৩ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

রসায়নবিজ্ঞানে অসাধারণ অবদানের জন্য এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন কিয়োটো বিশ্ববিদ্যালয়ের সুসুমু কিতাগাওয়া, মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের রিচার্ড রবসন এবং ওমর এম. ইয়াঘি। ধাতু ও জৈব উপাদানের সমন্বয়ে গঠিত মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্ক (MOF) প্রযুক্তি উদ্ভাবনের স্বীকৃতিস্বরূপ তাদের এই সম্মান দেওয়া হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে) সুইডেনের রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস এবারের রসায়নে নোবেলজয়ীদের নাম ঘোষণা করে।

অ্যাকাডেমির পক্ষ থেকে জানানো হয়, বিজয়ীরা এমন আণবিক কাঠামো তৈরি করেছেন যার মধ্য দিয়ে গ্যাস ও অন্যান্য রাসায়নিক পদার্থ সহজে প্রবাহিত হতে পারে। এই কাঠামো মরুভূমির বাতাস থেকে পানি আহরণ, কার্বন ডাই অক্সাইড শোষণ, বিষাক্ত গ্যাস ধারণ এবং বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় ব্যবহারের সুযোগ তৈরি করেছে।

এর আগে সোমবার চিকিৎসাবিজ্ঞানে এবং মঙ্গলবার পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম প্রকাশ করা হয়। চিকিৎসায় মেরি ই. ফ্রাঙ্কো, ফ্রেড রামসডেল ও শিমন সাকাগুচি ‘পেরিফেরাল ইমিউন টলারেন্স’ বিষয়ক গবেষণার জন্য সম্মাননা পান।

অন্যদিকে পদার্থবিজ্ঞানে পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের তিন গবেষক জন ক্লার্ক, মিশেল এইচ. ডেভোরেট ও জন এম. মার্টিনিস বৈদ্যুতিক বর্তনীতে শক্তির কোয়ান্টাইজেশন ও কোয়ান্টাম টানেলিং নিয়ে যুগান্তকারী আবিষ্কারের জন্য।

আগামী বৃহস্পতিবার (৯ অক্টোবর) সাহিত্যে ও ১০ অক্টোবর শান্তিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। অর্থনীতিতে বিজয়ীর নাম জানানো হবে ১৩ অক্টোবর।


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  রসায়ন   নোবেল   বিজ্ঞানী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close