বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পাবনায় আবাসিক হোটেল থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
পাবনা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ৩:৪১ পিএম

পাবনা শহরের আ. হামিদ রোডের একটি আবাসিক হোটেল থেকে স্বাধীন সরকার (২৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

জানা যায়, মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে হোটেলে ওই হোটেলে ওঠেন স্বাধীন সরকার। এর পরদিন বুধবার (৮ অক্টোবর) সকালে তাঁর রুম থেকে লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও হোটেল সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার পর স্বাধীন সরকার হোটেল নিউ রয়েল প্যালেসের ২০১ নম্বর রুম বুক করেন। বুধবার সকালে দীর্ঘ সময় রুম থেকে কোনো শব্দ বা নড়াচড়া না পেয়ে হোটেল বয় রাহাত একাধিকবার দরজায় নক করেও কোনো সাড়া পাননি। পরে বিষয়টি হোটেল ম্যানেজারকে জানানো হলে তিনি পুলিশে খবর দেন।

খবর পেয়ে পাবনা সদর থানার উপপরিদর্শক (এসআই) আবু রায়হান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় সাংবাদিক ও প্রতিষ্ঠানের কর্মচারীদের উপস্থিতিতে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এময় রুমের ভিতরে সিলিং এর থাকা ফ্যানের সঙ্গে স্বাধীন সরকারের ঝুলন্ত দেহ দেখতে পান পুলিশ সদস্যরা।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, ‘নিহত স্বাধীন সরকার সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার গজাইল গ্রামের গাজী শাহজাহানের ছেলে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন।’

তিনি আরও জানান, নিহতের ভায়রা জানিয়েছেন, মঙ্গলবার রাতে স্বাধীন ও তাঁর স্ত্রীর মধ্যে ফোনে ঝগড়া হয়েছিল। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এম্মমে

আরও সংবাদ   বিষয়:  আবাসিক হোটেল   যুবক     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close