বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সিরিজ জিততে হলে সবাইকে ভালো পারফর্ম করতে হবে: মিরাজ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ৯:৫০ AM

বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ বাংলাদেশ-আফগানিস্তান সিরিজকে সামনে রেখে দলীয় ঐক্য ও সম্মিলিত পারফরম্যান্সের গুরুত্ব তুলে ধরেছেন। সিরিজ পূর্ব সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, ‘শুধুমাত্র এক বা দুইজন খেলোয়াড়ের ওপর নির্ভর করে জেতা সম্ভব নয়, জয়ের জন্য দলের সবাইকে অবদান রাখতে হবে।’

মিরাজ বলেন, ‘যদি এক বা দুইজন খেলোয়াড়ের ওপর নির্ভর করি, আমরা সিরিজ জিততে পারব না বা ভালো ক্রিকেট খেলতে পারব না। তাই সবাই সমানভাবে পারফর্ম করতে হবে। ক্রিকেট কোনো ব্যক্তিগত খেলা নয়, এটি একটি দলগত খেলা। প্রত্যেক খেলোয়াড় যেন তার নিজের জায়গা থেকে ভালো খেলতে পারে এবং দলের জন্য অবদান রাখতে পারে।’

ওয়ানডে দলে লিটন দাস না থাকায়- কে উইকেটের পেছনে দায়িত্ব সামলাবেন- এই প্রশ্নে সোজাসাপটা জবাব দিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক। তার চোখে, অভিজ্ঞতার দিক থেকে সোহানই এগিয়ে, আর দেশের সেরা উইকেটকিপারও তিনিই।

তিনি বলেন, ‘আমরা সবাই জানি, সোহান বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ একজন উইকেটকিপার। দেশের সেরা উইকেটকিপার যদি বলতে হয়, তাহলে নিঃসন্দেহে সোহানই সেই জায়গায় আছেন। তাই ওয়ানডেতে উইকেটকিপিংয়ের দায়িত্ব তারই বেশি থাকবে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ   ক্রিকেট   মিরাজ   সিরিজ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close