বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      
উলিপুরে এসডিজি লোকালাইজেশনের কর্মশালা অনুষ্ঠিত
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ৮:৪০ পিএম
উলিপুরে এসডিজি লোকালাইজেশনের কর্মশালা অনুষ্ঠিত

উলিপুরে এসডিজি লোকালাইজেশনের কর্মশালা অনুষ্ঠিত

কুড়িগ্রামের উলিপুরে সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি লোকালাইজেশন) ইউনিয়ন পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার হাতিয়া ইউনিয়নের দি বেস্ট মডেল একাডেমি চত্বরে, ইউএনডিপি ও দি হাঙ্গার প্রজেক্টের সহায়তায় হাতিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন হাতিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সামছুল হক। দি হাঙ্গার প্রজেক্টের স্বেচ্ছাসেবক আব্দুল ওহাবের সঞ্চালনায় বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্টের সিনিয়র প্রোগ্রাম অফিসার সুখময় পাল, রংপুর বিভাগীয় আঞ্চলিক সমন্বয়কারী রাজেশ দে, হাতিয়া ইউপি প্রশাসনিক কর্মকর্তা হারুন অর রশিদ, ইউপি সদস্য রাজ্জাকুল ইসলাম, আমিনুর ইসলাম, হাফিজুর রহমান, আব্দুল লতিফ, আব্দুর রব রানু, সাইফুর রহমান, সংরক্ষিত নারী সদস্য মোর্শেদা বেগম, ইতি বেগম, স্বাস্থ্য সহকারী আয়নাল হক, মাসুদ রানা, পরিবার কল্যাণ সহকারী শাহনাজ পারভীন, উপজেলা সমন্বয়কারী খন্দকার রাশেদুল আনম প্রমুখ।

নারী ইউপি সদস্য তছলিমা বেগম ও সমাজকর্মী পপি রাণীসহ অনেকে বলেন, প্রথমে আমরা গ্রামে ঘুরে বিভিন্ন সমস্যা চিহ্নিত করেছি। এরপর সোশ্যাল ম্যাপ তৈরি করেছি। সেই ম্যাপের ভিত্তিতে এলাকা অনুযায়ী সমস্যাগুলো নির্ধারণ করা হয়েছে। আমাদের হাতিয়া ইউনিয়নে তৃণমূল পর্যায়ে অনেক সমস্যা রয়েছে, যা এই প্রজেক্টের মাধ্যমে জানতে পেরেছি। পরবর্তীতে এসব সমস্যা ওয়ার্ড কর্মশালায় অগ্রাধিকার ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে। এই সমস্যাগুলো সমাধান করা গেলে ইউনিয়নের মানুষ উপকৃত হবে এবং জীবনমান উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে।

উল্লেখ্য, ইউএনডিপি ও দি হাঙ্গার প্রজেক্টের সহায়তায় খুলনার ডুমুরিয়া এবং কুড়িগ্রামের উলিপুর উপজেলায় সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি লোকালাইজেশন) বা টেকসই উন্নয়নে প্রি-পাইলটিং প্রজেক্ট চলমান রয়েছে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  উলিপুর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close